NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬ | ১৯ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ন্যায়বিচার নিশ্চিত হলেই টেকসই শান্তির সংস্কৃতি গড়ে তোলা সম্ভব : আইরিন খান আমি রাজপরিবারের হলে মেগান আর প্রিন্স হ্যারিকে ফিরিয়ে নিতাম না : ট্রাম্প শান্তিচুক্তির অগ্রগতি হলে পুতিনের সঙ্গে আবার বৈঠকে বসতে চান ট্রাম্প বিশেষ সম্মানে মেসির ক্যারিয়ার উদযাপন করবে আর্জেন্টিনা সব ধরনের প্রচার থেকে আড়ালে যাচ্ছেন আরিয়ানা গ্রান্ডে নেপালের বন্যা জলবায়ু নিয়ে বিশ্বকে আরও সক্রিয় হওয়ার বার্তা দিচ্ছে: জিসিএফ প্রধান বাংলাদেশে প্রায় ৬ লাখ চাকরি ঝুঁকিতে: বিশ্বব্যাংক আমাদের সামনে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে : প্রধানমন্ত্রী মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি মানবে সরকার ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, পশ্চিম এশিয়ায় মার্কিনদের সতর্কবার্তা
Logo
logo

ইরানে বিক্ষোভ : দ্বিতীয় জনের ফাঁসি কার্যকর


খবর   প্রকাশিত:  ২৯ নভেম্বর, ২০২৩, ০৯:৪৮ এএম

ইরানে বিক্ষোভ : দ্বিতীয় জনের ফাঁসি কার্যকর

আর্ন্তজাতিক ডেস্ক: ইরানে সরকারবিরোধী বিক্ষোভের ঘটনায় আটক আরেকজনের ফাঁসি কার্যকর করেছে দেশটির সরকার। মজিদ রেজা রাহনাওয়ার্দকে মাশহাদ শহরে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়টি জানিয়েছে ইরানের বিচার বিভাগ।

বিবিসি জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর দুই সদস্যকে ছুরিকাঘাতে হত্যার দায়ে দোষী সাব্যস্ত হয়েছে মজিদ রেজা। বিক্ষোভের সঙ্গে সম্পৃক্তের ঘটনায় প্রথম ফাঁসি কার্যকর করা হয় বৃহস্পতিবার।

 

ওই দিন ফাঁসি দেওয়া হয়েছে মোহসেন শেখারি নামে একজনকে।  

 

মোহসেনকে ফাঁসি দেওয়ার ঘটনায় বিশ্বব্যাপী ইরানের নিন্দার মধ্যেই আরেকজনকে মৃত্যুদণ্ড দেওয়া হলো।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি ইরানকে সতর্ক করে দিয়ে বলেছেন, দেশটির জনগণের বিরুদ্ধে শাসকদের সংঘটিত ঘৃণ্য সহিংসতার দিক থেকে বিশ্বের দৃষ্টি অন্যদিকে ফিরিয়ে রাখা যাবে না।

আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো বলছে, চলতি বছরের সেপ্টেম্বর থেকে চলা আন্দোলনে নিরাপত্তা বাহিনীর হাতে প্রায় ৪০০ মানুষ নিহত হয়েছে।  
সূত্র : বিবিসি