NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬ | ১৯ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ন্যায়বিচার নিশ্চিত হলেই টেকসই শান্তির সংস্কৃতি গড়ে তোলা সম্ভব : আইরিন খান আমি রাজপরিবারের হলে মেগান আর প্রিন্স হ্যারিকে ফিরিয়ে নিতাম না : ট্রাম্প শান্তিচুক্তির অগ্রগতি হলে পুতিনের সঙ্গে আবার বৈঠকে বসতে চান ট্রাম্প বিশেষ সম্মানে মেসির ক্যারিয়ার উদযাপন করবে আর্জেন্টিনা সব ধরনের প্রচার থেকে আড়ালে যাচ্ছেন আরিয়ানা গ্রান্ডে নেপালের বন্যা জলবায়ু নিয়ে বিশ্বকে আরও সক্রিয় হওয়ার বার্তা দিচ্ছে: জিসিএফ প্রধান বাংলাদেশে প্রায় ৬ লাখ চাকরি ঝুঁকিতে: বিশ্বব্যাংক আমাদের সামনে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে : প্রধানমন্ত্রী মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি মানবে সরকার ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, পশ্চিম এশিয়ায় মার্কিনদের সতর্কবার্তা
Logo
logo
প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা

দেশে জ্বালানি তেলের দাম শিগগিরই কমছে না


খবর   প্রকাশিত:  ২৩ ডিসেম্বর, ২০২৩, ১১:৫১ এএম

দেশে জ্বালানি তেলের দাম শিগগিরই কমছে না

ঢাকা: বিশ্ববাজারে দাম স্থিতিশীল না হওয়ায় শিগগিরই দেশের বাজারে জ্বালানি তেলের দাম কমছে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-এলাহী চৌধুরী। গতকাল রবিবার মিরপুর সেনানিবাসে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি) আয়োজিত সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

বিশ্ববাজারে স্থিতিশীলতা ফিরলেই দেশেও তেলের দাম কমানো হবে উল্লেখ করে তৌফিক-ই-এলাহী বলেন, ‘বর্তমানে বিশ্ববাজারে তেলের দাম ৭০ থেকে ৮০ ডলারে নেমেছে, তা আবার কালই ১২০ ডলারে উঠে যেতে সময় লাগবে না। সুতরাং জ্বালানির দাম আমাদের একটু বুঝেশুনে নির্ধারণ করতে হবে।’

 

তিনি বলেন, ‘বিশ্বে ভূ-রাজনীতির বড় হাতিয়ার এখন জ্বালানি। এর ভবিষ্যৎ কী হবে তা আমাদের জানা নেই। তাই জ্বালানির বিকল্প উৎস বাড়াতে হবে। উন্নত বিশ্বের তুলনায় বাংলাদেশের জ্বালানির ব্যবহার কম বিধায় চিন্তা খানিকটা কম। তবে ডলারসংকটে কিছুটা দুশ্চিন্তা রয়েছে। ’ এ সময় তিনি দেশের মানুষকে জ্বালানি ব্যবহারে আরো সাশ্রয়ী হওয়ার আহবান জানান। এ ছাড়া বিদ্যুৎ ব্যবহারে অপচয় রোধ করার ওপরও জোর দেন উপদেষ্টা। এদিকে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়াতে বিতরণ কম্পানিগুলোর আবেদনের বিষয়ে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি।