NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬ | ১৯ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ন্যায়বিচার নিশ্চিত হলেই টেকসই শান্তির সংস্কৃতি গড়ে তোলা সম্ভব : আইরিন খান আমি রাজপরিবারের হলে মেগান আর প্রিন্স হ্যারিকে ফিরিয়ে নিতাম না : ট্রাম্প শান্তিচুক্তির অগ্রগতি হলে পুতিনের সঙ্গে আবার বৈঠকে বসতে চান ট্রাম্প বিশেষ সম্মানে মেসির ক্যারিয়ার উদযাপন করবে আর্জেন্টিনা সব ধরনের প্রচার থেকে আড়ালে যাচ্ছেন আরিয়ানা গ্রান্ডে নেপালের বন্যা জলবায়ু নিয়ে বিশ্বকে আরও সক্রিয় হওয়ার বার্তা দিচ্ছে: জিসিএফ প্রধান বাংলাদেশে প্রায় ৬ লাখ চাকরি ঝুঁকিতে: বিশ্বব্যাংক আমাদের সামনে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে : প্রধানমন্ত্রী মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি মানবে সরকার ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, পশ্চিম এশিয়ায় মার্কিনদের সতর্কবার্তা
Logo
logo

শিলচর-সিলেট উৎসবে যোগ দিলেন পররাষ্ট্রমন্ত্রী


খবর   প্রকাশিত:  ২৮ নভেম্বর, ২০২৩, ১২:৩৮ পিএম

>
শিলচর-সিলেট উৎসবে যোগ দিলেন পররাষ্ট্রমন্ত্রী

দুই দিনব্যাপী ‘শিলচর-সিলেট উৎসব ২০২২’ যোগ দিতে প্রতিনিধি দল নিয়ে ভারতের আসামের শিলচরে পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। ইতোমধ্যে মন্ত্রী প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে যোগ দিয়েছেন।

শুক্রবার (২ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ড. মোমেন শুক্রবার সকালে সিলেট সীমান্তের শেওলা স্থলবন্দর দিয়ে সুতারকান্দি আইসিপিতে পৌঁছান। এসময় ভারতীয় কর্তৃপক্ষ মন্ত্রী ও প্রতিনিধিদলকে স্বাগত জানায়।

আসামের শিলচরে দুই দিনব্যাপী উৎসবে শনিবার (৩ ডিসেম্বর) কয়েকটি ইভেন্টের আয়োজন করা হয়েছে। এগুলোর মধ্যে রয়েছে- ‘প্যানেল ডিসকাসন অন ট্রেড অ্যান্ড কমার্স, প্যানেল ডিসকাশন অন ‘আওয়ার রিভারস, আওয়ার ওয়াটার, আওয়ার ক্লাইমেট’। 

এছাড়া রন্ধনসম্পর্কীয় উৎসব এবং ভাষা ও সাহিত্যের ওপরও প্যানেল আলোচনার ব্যবস্থা করা হয়েছে।