NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
ঢাকার ৪১৬ বছর পূর্তিতে ‘ঢাকা উৎসব’, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে ১০ লাখ ডলারের বেশি অনুদান যুক্তরাষ্ট্রের সিনেটর গ্রাহামের সম্মানে মার্কিন পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ ট্রাম্পের চড়া মূল্যে বিক্রি হচ্ছে টেইলর সুইফটের বিয়ের ‘আবর্জনা’! ইতিহাস বলছে আর্জেন্টিনা ফাইনাল খেলবে পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় মাঠ প্রশাসনকে প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা স্বামীর গুলিতে প্রাণ হারালেন গুগলে কর্মরত ভারতীয় নারী প্রতারণার মামলায় তানজিন তিশাকে আদালতে হাজিরের নির্দেশ বছরের পর বছর জয়ের ধারা ধরে রাখা সহজ নয় : মেসি প্রধানমন্ত্রী সার্বক্ষণিক বন্যা পরিস্থিতি মনিটর করছেন : মাহদী আমিন
Logo
logo

একমাস বাড়ল রিটার্ন জমার সময়


খবর   প্রকাশিত:  ০৩ ডিসেম্বর, ২০২৩, ০৮:২৭ পিএম

একমাস বাড়ল রিটার্ন জমার সময়

ঢাকা: আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় আরো এক মাস বাড়ানো হয়েছে। নতুন সময় অনুযায়ী আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত রিটার্ন জমা দিতে পারবেন করদাতারা। ব্যবসায়ী ও করদাতাদের আবেদনের পরিপ্রেক্ষিতে এ সময় বৃদ্ধি করা হয়েছে। আজ বুধবার এনবিআরের সম্মেলন কক্ষে এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম সময় বাড়ানোর এ ঘোষণা দিয়েছেন।

 

 

পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী আয়কর রিটার্ন দাখিলের শেষ দিন ছিল আজ ৩০ নভেম্বর। তবে গতকাল মঙ্গলবারের তথ্য অনুযায়ী মোট ২২ লাখ আয়কর রিটার্ন জমা পড়েছে। এবার অন্তত ৫০ লাখ রিটার্ন জমা পড়বে বলে আশা করছে এনবিআর।

এর আগে গতকাল মঙ্গলবার করোনার দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব ও চলমান বিশ্ব অর্থনৈতিক সংকটময় পরিস্থিতি বিবেচনায় নিয়ে ২০২২-২০২৩ করবর্ষের আয়কর রিটার্ন দাখিলের সময় এক মাস বাড়ানোর আবেদন করেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।

এছাড়া ২০২২-২০২৩ করবর্ষের পরিপত্র বিলম্বে পাওয়ায় ও বিশ্ব অর্থনৈতিক মন্দার প্রতিকূল পরিস্থিতি বিবেচনায় নিয়ে আয়কর রিটার্ন দাখিলের সময় দুই মাস বাড়ানোর আবেদন করেছিল দেশের ৬৭টি কর আইনজীবী সমিতি। আর সমিতিগুলোর দাবির সঙ্গে একমত পোষণ করে তাদের কেন্দ্রীয় সংগঠন বাংলাদেশ ট্যাক্স ল ইয়ার্স অ্যাসোসিয়েশন।

করোনা মহামারি বিবেচনায় এ বছর আয়কর মেলা না হলেও এনবিআরের আওতাধীন সারা দেশে ৩১টি কর অঞ্চলে মেলার মতো সেবা দেওয়া হচ্ছে। প্রতিটি কর অঞ্চলে জোনভিত্তিক বুথ, ই-টিআইএন ও তথ্যসেবা বুথ রাখা হয়েছে।

দেশে বর্তমানে ৮২ লাখের বেশি কর শনাক্তকারী নম্বরধারী (টিআইএন) করদাতা রয়েছেন। তবে এখন পর্যন্ত ২২ লাখের মতো রিটার্ন দাখিল করা হয়েছে বলে জানা গেছে। শেষদিনে আয়কর অফিসে করদাতাদের ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে।   

২০১৬ সালে আয়কর অধ্যাদেশে পরিবর্তন এনে ৩০ নভেম্বর জাতীয় কর দিবসের পর রিটার্ন জমা না নেওয়ার সিদ্ধান্ত হয়। তাই সময় বাড়ানোর পথটি বন্ধ হয়ে যায়। যদিও গত দুই বছর করোনা মহামারির কারণে একমাস সময় বৃদ্ধি করা হয়েছিল। এবারও সেই পথে হাঁটছে এনবিআর।