NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬ | ১৯ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
নেপালের বন্যা জলবায়ু নিয়ে বিশ্বকে আরও সক্রিয় হওয়ার বার্তা দিচ্ছে: জিসিএফ প্রধান বাংলাদেশে প্রায় ৬ লাখ চাকরি ঝুঁকিতে: বিশ্বব্যাংক আমাদের সামনে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে : প্রধানমন্ত্রী মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি মানবে সরকার ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, পশ্চিম এশিয়ায় মার্কিনদের সতর্কবার্তা নিউইয়র্কে ছুরিকাঘাতের ঘটনায় নারী ব্যাংক কর্মকর্তা নিহত শাটডাউন ঠেকাতে বড় সিদ্ধান্ত, ৩৭০–৪৮ ভোটে বাজেট বিল পাস মার্কিন হাউসে ‘১৯৪৫-এর বিশ্বব্যবস্থা দিয়ে ২০২৬ চলবে না’: জাতিসংঘ সংস্কারের ডাক গুতেরেসের সাত মাসে শিশু নিখোঁজের ঘটনায় ১৫ হাজার ৭১৭ জিডি শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা
Logo
logo

বাহরাইনের অর্থমন্ত্রীর সঙ্গে বাংলাদে‌শি দূতের সাক্ষাৎ


খবর   প্রকাশিত:  ৩০ ডিসেম্বর, ২০২৩, ০৮:১৬ এএম

>
বাহরাইনের অর্থমন্ত্রীর সঙ্গে বাংলাদে‌শি দূতের সাক্ষাৎ

বাহরাইনের অর্থমন্ত্রী শেখ সালমান বিন খালিফা আল খালিফার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশ‌টি‌তে নিযুক্ত বাংলা‌দে‌শের রাষ্ট্রদূত ড. মুহাম্মদ নজরুল ইসলাম।

মঙ্গলবার (২৯ ন‌ভেম্বর) রা‌তে মানামার বাংলা‌দেশ দূতাবাস এক বার্তায় এ তথ্য জানায়।  

দূতাবাস জানায়, সোমবার বাহরাই‌নের অর্থমন্ত্রীর স‌ঙ্গে সাক্ষাতের সময় রাষ্ট্রদূত বাংলাদেশ ও বাহরাইনের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নসহ, ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ প্রসারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। 

রাষ্ট্রদূত বাংলাদেশ স্কুলের জন্য জমি বরাদ্দ দেওয়ায় বাহরাইন সরকারকে বিশেষভাবে ধন্যবাদ জানান এবং ওই জমিতে স্কুল ভবন নির্মাণে বাহরাইন সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে দ্রুত অনুমোদন দেওয়ার জন্য অনুরোধ জানান। 

বাহরাইনের অর্থমন্ত্রী রাষ্ট্রদূতকে এ বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন।