NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ২০, ২০২৬ | ৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন
Logo
logo

ইরানে হিজাববিরোধী বিক্ষোভে নিহত ৩ শতাধিক


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১২:২২ পিএম

>
ইরানে হিজাববিরোধী বিক্ষোভে নিহত ৩ শতাধিক

ইরানের নৈতিকতা পুলিশের হেফাজতে মাহসা আমিনি নামের এক তরুণীর মৃত্যুর প্রতিবাদে গত সেপ্টেম্বরের মাঝের দিকে বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে দেশটিতে এখন পর্যন্ত ৩০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। মঙ্গলবার ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর একজন জেনারেল এই তথ্য জানিয়েছেন।

বিপ্লবী গার্ডের মহাকাশ বিভাগের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আমিরালি হাজিজাদেহ দেশটির বার্তা সংস্থা মেহেরকে বলেছেন, এই তরুণীর মৃত্যুতে দেশের প্রত্যেকে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমার কাছে সর্বশেষ পরিসংখ্যান নেই, তবে আমি মনে করি এই ঘটনার পর থেকে সম্ভবত শিশুসহ ৩০০ জনেরও বেশি মানুষ মারা গেছেন।

বিক্ষোভ-সহিংসতায় নিহতদের মধ্যে ইরানের কয়েক ডজন পুলিশ, সেনা এবং মিলিশিয়া গোষ্ঠীর সদস্যও রয়েছেন।

অসলো-ভিত্তিক ইরানি মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটসের (আইএইচআর) প্রকাশিত ইরানে বিক্ষোভে আইনশৃঙ্খলাবাহিনীর সাথে সংঘর্ষে নিহতদের পরিসংখ্যানের সাথে দেশটির সরকারের এই পরিসংখ্যান প্রায় কাছাকাছি।

বিক্ষোভে সহিংসতা চালানোর দায়ে অর্ধ ডজন বিক্ষোভকারীকে মৃত্যুদণ্ডের সাজা দিয়েছে ইরানের আদালত। এছাড়া বিক্ষোভে অংশ নেওয়ায় হাজার হাজার মানুষকে গ্রেপ্তার করা হয়েছে।

হিজাব পরার বিধান লঙ্ঘনের দায়ে গত ১৬ সেপ্টেম্বর ইরানের নৈতিকতা পুলিশের হাতে গ্রেপ্তার এবং পুলিশি জিম্মায় মারা যান মাহসা  আমিনি। তার মৃত্যুর পর থেকে দেশটিতে বিক্ষোভ চলছে। ওই তরুণীর মৃত্যু ঘিরে শুরু হওয়া বিক্ষোভ ইতোমধ্যে সরকারবিরোধী আন্দোলনে রূপ নিয়েছে।

এর ফলে ১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের পর এবারই প্রথম সবচেয়ে বড় ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নেতৃত্বাধীন দেশটির ক্ষমতাসীন শাসকগোষ্ঠী। ব্যাপক দমনপীড়নের মাধ্যমে ইরানি কর্তৃপক্ষ সরকারবিরোধী এই বিক্ষোভ মোকাবিলার চেষ্টা করছে।