NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ২০, ২০২৬ | ৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন
Logo
logo

শেষ দিনে যে সমীকরণের সামনে নেদারল্যান্ডস, ইকুয়েডর, সেনেগাল


খবর   প্রকাশিত:  ৩০ মার্চ, ২০২৪, ০২:১৫ এএম

>
শেষ দিনে যে সমীকরণের সামনে নেদারল্যান্ডস, ইকুয়েডর, সেনেগাল

বিশ্বকাপের প্রথম পর্ব শেষের দিকে চলে এসেছে। গত রাতে পর্তুগাল আর উরুগুয়ের ম্যাচ দিয়ে শেষ হয়েছে দ্বিতীয় ম্যাচদিবস। তবে শেষ দিনে কেবল ব্রাজিল, ফ্রান্স আর পর্তুগাল ছাড়া স্বস্তিতে নেই আর কেউই। এই তিন দলই যে এখন পর্যন্ত বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করতে পেরেছে!

তবে ব্রাজিল, ফ্রান্স, পর্তুগাল ছাড়াও নিশ্চিন্ত অবস্থায় আছে আরও দুই দল। কাতার আর কানাডার যে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই, চিন্তা আসবে কোত্থেকে! 

এই ৫ দল ছাড়া অবশ্য বাকি ২৭ দলই আছে দ্বিতীয় রাউন্ডের দৌড়ে। শেষ দিনে নানা সমীকরণের সামনে পড়ে থাকবে সবাই।

আজ মঙ্গলবার রাত ৯টায় ‘এ’ গ্রুপের শেষ দুই ম্যাচ অনুষ্ঠিত হবে। নেদারল্যান্ডস খেলবে কাতারের বিপক্ষে। গ্রুপের অন্য ম্যাচে সেনেগালের মুখোমুখি হবে ইকুয়েডর।  

নেদারল্যান্ডসের সামনে যে সমীকরণ-

দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে ডাচরা অনেকটাই আছে সুবিধাজনক অবস্থানে। আজ হার এড়ালেই শেষ ষোলোয় চলে যাবে লুই ফন হালের দল। হেরে গেলেও সব আশা শেষ নয়, সেক্ষেত্রে ইকুয়েডরের ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে দলটি, সেই ম্যাচে ইকুয়েডর সেনেগালকে হারালেই গ্রুপ রানার্স আপ হয়ে দ্বিতীয় রাউন্ডে চলে যাবেন ফ্রেঙ্কি ডি ইয়ংরা।  

তবে বিদায়ের শঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না দলটির। নিজেদের ম্যাচে যদি ৩ গোলে হারে ডাচরা, সেক্ষেত্রে ইকুয়েডর সেনেগালের সঙ্গে ড্র করলেই বিদায়ঘণ্টা বাজবে ইউরোপীয় দলটির। নেদারল্যান্ডসের প্রতিপক্ষ অবশ্য কাতার, যারা দুই ম্যাচেই হেরে বসেছে। সেই দলটি তৃতীয় ম্যাচে এসে ইউরোপীয় এই প্রতিপক্ষকে হারিয়ে দেবে, সেটা নেহায়েতই আকাশ কুসুম কল্পনা! তার ওপর ইতিহাসও পক্ষ নিচ্ছে কমলা-বিপ্লবীদেরই। নিজেদের ইতিহাসে একবার ছাড়া কখনোই শেষ গ্রুপ ম্যাচে হারেনি দলটি। ১৯৭৮ বিশ্বকাপে স্কটল্যান্ডের কাছে ২-৩ গোলের হারটা বাদ দিলে বাকি সাত ম্যাচের চারটিতেই জিতেছে দলটি, ড্র করেছে তিন ম্যাচে। শেষ ম্যাচে তাই ডাচরা পা রাখবে অনেকটা নির্ভার হয়েই।

ইকুয়েডরের সামনে যে সমীকরণ-

ডাচদের সমান চার পয়েন্ট আছে তাদের ঝুলিতে। তাই তাদের হিসেবটাও অনেকটাই নেদারল্যান্ডসের মতো, জিতলে তো কথাই নেই, ড্র করলেও চলে যাবে শেষ ষোলোয়। হারলে অনেকটাই শেষ দ্বিতীয় রাউন্ডের আশা, তবে নেদারল্যান্ডস যদি তাদের চেয়েও ব্যবধানে হেরে বসে, তাহলে একটা সুযোগ থাকছে তাদের সামনে। বর্তমানে গোল ব্যবধানে দুই দলই আছে সমান অবস্থানে। তার মানে শেষ ম্যাচে যদি ইকুয়েডর হারে ১ গোলে, নেদারল্যান্ডসকে তখন হারতে হবে ২ গোলে, তাহলে দ্বিতীয় সেরা দল হিসেবে শেষ ষোলোয় যাবে দক্ষিণ আমেরিকান দেশটি।

ডাচরা আর ইকুয়েডর যদি নিজ নিজ ম্যাচে জেতে, তাহলে গোল ব্যবধানের হিসেবে গ্রুপ চ্যাম্পিয়ন ও রানার্স আপ নির্ধারিত হবে। দুই জায়গাতে সমতা থাকলে প্রথমে দেখা হবে দুই দলের মুখোমুখি লড়াই, সেখানে গোল ব্যবধান, সেখানেও সমতা না ভাঙলে দেখা হবে ফেয়ারপ্লে।

সেনেগালের সামনে যে সমীকরণ-

ইকুয়েডরকে হারাতে পারলেই শেষ ষোলোয় চলে যাবে সেনেগাল। ড্র করলেও পথ বন্ধ হয়ে যাবে না। নেদারল্যান্ডস যদি কাতারের কাছে ৩ গোলে হারে তাহলে সেনেগাল দ্বিতীয় সেরা দল হয়ে যাবে শেষ ষোলোয়। নিজেদের ম্যাচে জেতার পাশাপাশি ডাচরা যদি হেরেই যায়, তাহলে শেষ ষোলোয় গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যাবে সেনেগাল।