NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুলাই ১৩, ২০২৬ | ২৯ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রী সার্বক্ষণিক বন্যা পরিস্থিতি মনিটর করছেন : মাহদী আমিন ট্রাম্পের উপহারের বিমান নিয়ে সংবাদ প্রকাশ, সাংবাদিকদের তলব তিব্বতে চীনের নীতির বিরুদ্ধে জাতিসংঘে বিক্ষোভ, আটক ৩ বেলিংহামের ঝলকে সেমিফাইনালে ইংল্যান্ড, বিদায় নরওয়ের ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স
Logo
logo

জি এম কাদেরের দলীয় দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা স্থগিত


খবর   প্রকাশিত:  ৩০ ডিসেম্বর, ২০২৩, ০৬:৪৭ এএম

জি এম কাদেরের দলীয় দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা স্থগিত

ঢাকা: দলের চেয়ারম্যান হিসেবে গোলাম মোহাম্মদ কাদেরের (জি এম) দায়িত্ব পালনে নিম্ন আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞা ৩ জানুয়ারি পর্যন্ত স্থগিত করেছেন হাইকোর্ট। নিম্ন আদালতের আদেশের বিরুদ্ধে জি এম কাদেরের আবেদনের শুনানির পর মঙ্গলবার বিচারপতি শেখ আবদুল আউয়াল রুলসহ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাহিদা খাতুন, সহকারী অ্যাটর্নি জেনারেল কোহিনুর আক্তার ও সাবিনা পারভীন।

 

আইনজীবী শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম পরে সাংবাদিকদের বলেন, ‘নিষেধাজ্ঞার আদেশ স্থগিত করায় চেয়ারম্যান হিসেবে জি এম কাদেরের দায়িত্ব পালনে কোনো বাধা নেই।’

 

গত ৪ অক্টোবর জাপা থেকে বহিষ্কৃত নেতা দলটির সাবেক এমপি জিয়াউল হক মৃধা নিষেধাজ্ঞা চেয়ে মামলা করেন। তাঁর আবেদনে গত ৩০ অক্টোবর ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালত জি এম কাদেরের দলীয় সিদ্ধান্ত ও দায়িত্ব পালনে অস্থায়ী নিষেধাজ্ঞা দেন। পরে এই আদেশ প্রত্যাহার করতে জি এম কাদের ওই আদালতেই আবেদন করেন। কিন্তু গত ১৬ নভেম্বর সে আবেদনটি খারিজ করা হয়। এই খারিজ আদেশের বিরুদ্ধে জেলা জজ আদালতে আপিল করেন জি এম কাদের। জেলা জজ জি এম কাদেরের আবেদনটি ৯ জানুয়ারি শুনানির তারিখ দেন। কিন্তু দলীয় ক্ষতির কথা তুলে ধরে সে দিনই শুনানির আরজি জানালে জেলা জজ আবেদনটি খারিজ করে দেন। এই খারিজ আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিভিশন আবেদন করলে সেটির শুনানি নিয়ে নিষেধাজ্ঞা স্থগিত করে রুল দেন আদালত।