NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬ | ১৯ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
নেপালের বন্যা জলবায়ু নিয়ে বিশ্বকে আরও সক্রিয় হওয়ার বার্তা দিচ্ছে: জিসিএফ প্রধান বাংলাদেশে প্রায় ৬ লাখ চাকরি ঝুঁকিতে: বিশ্বব্যাংক আমাদের সামনে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে : প্রধানমন্ত্রী মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি মানবে সরকার ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, পশ্চিম এশিয়ায় মার্কিনদের সতর্কবার্তা নিউইয়র্কে ছুরিকাঘাতের ঘটনায় নারী ব্যাংক কর্মকর্তা নিহত শাটডাউন ঠেকাতে বড় সিদ্ধান্ত, ৩৭০–৪৮ ভোটে বাজেট বিল পাস মার্কিন হাউসে ‘১৯৪৫-এর বিশ্বব্যবস্থা দিয়ে ২০২৬ চলবে না’: জাতিসংঘ সংস্কারের ডাক গুতেরেসের সাত মাসে শিশু নিখোঁজের ঘটনায় ১৫ হাজার ৭১৭ জিডি শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা
Logo
logo
মনোনয়ন বোর্ডের সভায় প্রধানমন্ত্রী

বিএনপির ১০ ডিসেম্বরের সমাবেশে বাধা দেওয়া হবে না


খবর   প্রকাশিত:  ০৪ ডিসেম্বর, ২০২৩, ০১:৪৭ পিএম

বিএনপির ১০ ডিসেম্বরের সমাবেশে বাধা দেওয়া হবে না

ঢাকা: আগামী ১০ ডিসেম্বর রাজধানীতে বিএনপির সমাবেশে কোনো বাধা দেওয়া হবে না। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এই সমাবেশের অনুমতি দেওয়া হবে। সমাবেশ থেকে যেন কোনো সহিংসতা না ছড়ায় সেদিকে সর্বোচ্চ সতর্ক থাকবে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী।

গতকাল রবিবার আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় এমনটাই জানিয়েছেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

সভায় উপস্থিত একাধিক নেতা কালের কণ্ঠকে এমন তথ্য জানিয়েছেন।

 

আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, আব্দুর রাজ্জাক প্রমুখ।

আওয়ামী লীগের একটি সূত্র জানায়, স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় আগামী ১০ ডিসেম্বর রাজধানীতে বিএনপির সমাবেশের বিষয়ে আলোচনা করা হয়। আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘বিএনপির সমাবেশে আমরা কোনো বাধা দেব না। তারা তাদের মতো করে সমাবেশ করুক। সমাবেশ ঘিরে কোনো সহিংসতার চেষ্টা হলে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী ব্যবস্থা নেবে। ’

সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির সমাবেশ নির্বিঘ্নে সম্পন্ন করতে সহযোগিতার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি দলের নেতাদের বলেন, বিএনপির সমাবেশের আগে ৬ ডিসেম্বর ছাত্রলীগের কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হবে সোহরাওয়ার্দী উদ্যানে। এরপর সম্মেলনের মঞ্চ ভেঙে সেখান থেকে সরিয়ে ফেলতে হবে। যেন বিএনপির মঞ্চের কাজ ঠিকভাবে করতে পারে।

গত ১১ নভেম্বর যুবলীগের মহাসমাবেশ উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে মঞ্চ নির্মাণ করে ক্ষমতাসীনরা। এ মঞ্চেই চলতি সপ্তাহে মহিলা আওয়ামী লীগ ও স্বাধীনতা চিকিত্সক পরিষদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২ ডিসেম্বর ঢাকা মহানগর ছাত্রলীগের সম্মেলন, ৬ ডিসেম্বর ছাত্রলীগের সম্মেলন এ মঞ্চেই হবে। যুব মহিলা লীগের সম্মেলন এবং আগামী ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের জাতীয় সম্মেলনও এ মঞ্চেই হওয়ার কথা ছিল। তবে বিএনপির সমাবেশের কারণে তা ভেঙে সরিয়ে ফেলার সিদ্ধান্ত দিয়েছেন প্রধানমন্ত্রী।