NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬ | ১৮ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
পোশাক কারখানা চালু রেখে জনগণের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর হ্যালোইন উৎসবের ছুটিতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বন্দুক হামলা, নিহত ৬ মার্কিন-দক্ষিণ কোরীয় মহড়া পারমাণবিক যুদ্ধের প্রস্তুতি : দাবি উত্তর কোরিয়ার ৩ ডিফেন্ডারকে কাটিয়ে মেসির গোল, হেডে অ্যাসিস্ট যুবকদের জন্য ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল ঘোষণা সরকারের : প্রধানমন্ত্রী লন্ডনে ফিলিস্তিনপন্থি বিক্ষোভে ১৩৯ জন গ্রেফতার ফ্রান্সজুড়ে আবারও লাখো মানুষের বিক্ষোভ, সংঘর্ষে উত্তাল রাজপথ ক্যালিফোর্নিয়ায় হ্যালোইন সামগ্রীর দোকানে গুলি, নিহত ১ রাফিনিয়া-ইয়ামালের জোড়ায় প্রতিপক্ষকে ৬ গোলে উড়িয়ে ফের শীর্ষে বার্সেলোনা মুক্তির ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা ‘গ্যাপ’
Logo
logo

মানুষের আর্থ-সামাজিক অবস্থার উন্নতি করছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী


খবর   প্রকাশিত:  ১৩ জুন, ২০২৪, ০৮:০৬ এএম

মানুষের আর্থ-সামাজিক অবস্থার উন্নতি করছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা: বর্তমান সরকার মানুষের আর্থ-সামাজিক অবস্থার উন্নতি করে চলেছে। আর এটি করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। শনিবার জেলার বাঘা উপজেলার আড়ানিতে তার বাড়িতে হতদরিদ্র মানুষের মধ্যে আর্থিক সহযোগিতা প্রদানকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।  

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রগতিশীল ও দূরদর্শী নেতৃত্বে সরকার প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নত করার মধ্যদিয়ে তাদের আস্থা জোরদারে সর্বদা এসব জনগোষ্ঠীর পাশে রয়েছে।’

 

এ অনুষ্ঠানে নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত ৪৮ পরিবারকে ২৪ লাখ টাকার ব্যাংক চেক দেওয়া হয়। হতদরিদ্র জনগোষ্ঠীকে সহযোগিতার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুনর্বাসন কর্মসূচির পক্ষ থেকে এ অর্থ প্রদান করা হয়।

শাহারিয়ার আলম বলেন, ‘কভিড-১৯ মহামারি এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বব্যাপী আর্থিক মন্দা অবস্থা বিরাজ করলেও বাংলাদেশ বর্তমানে অর্থনেতিকভাবে একটি শক্তিশালী অবস্থানে রয়েছে। ’

তিনি আরো বলেন, ‘আমরা করোনাভাইরাস মহামারি চলাকালে কিছু সমস্যা মোকাবেলা করেছি এবং দেশে এখন আর কোনো সংকট নেই। ’

বিশ্বব্যাপী খাদ্য সংকটের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘বাংলাদেশ খাদ্যে স্বয়ং-সম্পূর্ণ হওয়ায় দেশে কোন খাদ্য সমস্যা নেই। বর্তমানে কেউ আর না খেয়ে থাকে না। এ বছর কৃষকরা এমন কি চট্টগ্রামের বিভিন্ন এলাকায় আমন ধানের বাম্পার ফলন পেয়েছে। ’

এছাড়া তিনি সেখানে উপস্থিত সকলকে বলেন, ‘সরকার সকল ভোগ্য পণ্যের দাম নির্ধারণ করে দিয়েছে এবং স্বল্প আয়ের মানুষের জন্য ভুর্তকির ব্যবস্থা করেছে যাতে তারা তাদের প্রয়োজনীয় খাদ্য সামগ্রি ক্রয় করতে পারে। বর্তমানে বাংলাদেশ বিশ্ব দরবারে একটি দৃষ্টান্তে পরিণত হয়েছে এবং বাংলাদেশ সফলভাবে এগিয়ে যাচ্ছে। ’ তিনি জোর দিয়ে বলেন, ‘আমাদের দেশ আগামী বছরগুলোতে আরো এগিয়ে যাবে। ’