NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬ | ১৯ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
নেপালের বন্যা জলবায়ু নিয়ে বিশ্বকে আরও সক্রিয় হওয়ার বার্তা দিচ্ছে: জিসিএফ প্রধান বাংলাদেশে প্রায় ৬ লাখ চাকরি ঝুঁকিতে: বিশ্বব্যাংক আমাদের সামনে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে : প্রধানমন্ত্রী মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি মানবে সরকার ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, পশ্চিম এশিয়ায় মার্কিনদের সতর্কবার্তা নিউইয়র্কে ছুরিকাঘাতের ঘটনায় নারী ব্যাংক কর্মকর্তা নিহত শাটডাউন ঠেকাতে বড় সিদ্ধান্ত, ৩৭০–৪৮ ভোটে বাজেট বিল পাস মার্কিন হাউসে ‘১৯৪৫-এর বিশ্বব্যবস্থা দিয়ে ২০২৬ চলবে না’: জাতিসংঘ সংস্কারের ডাক গুতেরেসের সাত মাসে শিশু নিখোঁজের ঘটনায় ১৫ হাজার ৭১৭ জিডি শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা
Logo
logo

দরিদ্রদের ভাগ্য পরিবর্তন করাই প্রধানমন্ত্রীর জীবনের মূল দর্শন : স্পিকার


খবর   প্রকাশিত:  ০৩ ডিসেম্বর, ২০২৩, ০৭:৫১ এএম

দরিদ্রদের ভাগ্য পরিবর্তন করাই প্রধানমন্ত্রীর জীবনের মূল দর্শন : স্পিকার

ঢাকা: স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, দরিদ্র মানুষের ভাগ্য পরিবর্তন করাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংগ্রামী জীবনের মূল দর্শন। মানুষের প্রতি তাঁর অকৃত্রিম ভালোবাসা। দেশের মানুষের জন্য তিনি সংগ্রাম অব্যাহত রেখেছেন। তাঁর জীবন ও ব্যক্তিত্বের বিভিন্ন দিক ‘শেখ হাসিনা-সংগ্রামী জীবন’ বইটিতে স্থান পেয়েছে।

 

 

আজ মঙ্গলবার জাতীয় সংসদ ভবনস্থ এলডি হলে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলমের সম্পাদনায় প্রকাশিত ‘শেখ হাসিনা-সংগ্রামী জীবন’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন সংসদ সদস্য মনোয়ার হোসেন চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান ড. মিল্টন বিশ্বাস প্রমুখ।

বইটির মোড়ক উন্মোচনকালে স্পিকার বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের মতো প্রজ্ঞাবান রাজনীতিকের ঘরে জন্ম নেওয়া শেখ হাসিনা বাবা-মার কাছ থেকে রাজনৈতিক শিক্ষা গ্রহণ করেন। বঙ্গবন্ধুর সংগ্রামী জীবনের উত্তরাধিকারী তিনি। স্বজন হারানোর বেদনা নিয়ে তার স্বদেশ প্রত্যাবর্তন, যা আমাদের জাতীয় জীবনের টার্নিং পয়েন্ট। ’

ড. শিরীন শারমিন বলেন, ‘দেশে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠা এবং বাহাত্তরের সংবিধানের মূলনীতি প্রতিষ্ঠার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনার হাত ধরেই এ দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে। ’

যুদ্ধাপরাধীদের বিচারকার্য সম্পাদন ও দেশকে আইনের শাসনের মূল ধারায় ফিরিয়ে আনা তাঁর সংগ্রামী জীবনের অংশ বলেও উল্লেখ করেন তিনি।