NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬ | ৩০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ট্রাম্পের ৯/১১ স্মরণ, $৫,০০০ ডিভিডেন্ড প্রস্তাব মধ্যপ্রাচ্যে হামলা-সংঘাত তীব্র, বিশ্বজুড়ে তেল সরবরাহে বড় ঝুঁকি ৯/১১ হামলার আরও নথি প্রকাশের বিষয়টি বিবেচনা করবেন  ট্রাম্প সৌদি সামরিক ঘাঁটিতে হামলার দাবি হুতিদের, ইয়েমেনে সংঘাত তীব্র গাজা থেকে ইউক্রেন-সুদান: শান্তির আহ্বান জাতিসংঘ মহাসচিবের নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সংস্কারের পর ১৯ লাখ ডলারে বিক্রি হলো ট্রাম্পের শৈশবের বাড়ি দ্বিপক্ষীয় বৈঠক শেষে একই লিমুজিনে চেপে প্রদর্শনীতে মোদি-পুতিন যুক্তরাষ্ট্রের কাছে কি সত্যিই আর ১৪ দিন চলার মতো তেল আছে? মার্টিনেলির হ্যাটট্রিকে আল-হিলালের জয়, অন্য ম্যাচে পয়েন্ট হারালেন রোনালদোরা
Logo
logo

অবহেলায় নৌকাডুবিতে দুরন্তের মৃত্যু, গ্রেপ্তার ৬


খবর   প্রকাশিত:  ২৩ নভেম্বর, ২০২৩, ০৫:৩৬ এএম

>
অবহেলায় নৌকাডুবিতে দুরন্তের মৃত্যু, গ্রেপ্তার ৬

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক জিএস দুরন্ত বিপ্লব নিরহংকার মানুষ ছিলেন। তার ব্যক্তিগত শত্রু ছিল না, বিশেষ টাকা-পয়সার মানুষও ছিলেন না, ছিল না রাজনৈতিক কোনো উচ্চাভিলাষ। অনিচ্ছাকৃত অবহেলাজনিত লঞ্চের ধাক্কায় নৌকা থেকে পড়ে নিখোঁজ হয়ে মারা যান তিনি।

ঘটনার পাঁচ দিন পর তার মরদেহ উদ্ধারের ঘটনায় অবহেলার কারণে মর্নি সান-৫ লঞ্চের ছয় কর্মচারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগের কোতয়ালী জোনাল টিম।

গত শনিবার (১৯ নভেম্বর) রাজধানীর কেরানীগঞ্জ এলাকা থেকে ধারাবাহিক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলেন— লঞ্চের প্রথম মাস্টার হাফেজ মো. সাইদুর রহমান (৩৮), দ্বিতীয় মাস্টার আলামিন (৩৫), ইঞ্জিনচালক মো. মাসুদ রানা (৩৮), ইঞ্জিনচালক ইমন হোসেন (২৩), সুকানী মো. সালমান (২১) ও লঞ্চের সুপারভাইজার ইব্রাহীম খলিল (২৯)।

রোববার (২০ নভেম্বর) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির গোয়েন্দা লালবাগ বিভাগের উপ-কমিশনার (ডিসি) মশিউর রহমান।

তিনি বলেন, গত ৭ নভেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র এবং ছাত্রলীগের জিএস দুরন্ত বিপ্লব ঢাকার কেরানীগঞ্জ থানার কোনাখোলা এলাকা থেকে জিনজিরা সোয়ারিঘাট হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকার উদ্দেশে রওনা দেন। পথে তিনি নিখোঁজ হন।