NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ২০, ২০২৬ | ৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন
Logo
logo

রিপাবলিকানদের জয়ে বাইডেনের বার্তা


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১২:১৪ পিএম

>
রিপাবলিকানদের জয়ে বাইডেনের বার্তা

যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে রিপাবলিকান পার্টি। মধ্যবর্তী নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর খুব অল্প ব্যবধানে দলটি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে এবং এর মাধ্যমে ২০১৮ সালের পর আবারও নিম্নকক্ষের নিয়ন্ত্রণ গেল সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকানদের হাতে।

আর এরপরই বিরোধী রিপাবলিকানদের অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। একইসঙ্গে রিপাবলিকানদের সঙ্গে একসঙ্গে কাজ করার বার্তাও দিয়েছেন তিনি। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভের সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর বুধবার বিরোধী রিপাবলিকান আইনপ্রণেতাদের অভিনন্দন জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। ডেমোক্র্যাটিক এই প্রেসিডেন্ট বলেছেন, তিনি রিপাবলিকানদের সাথে কাজ করতে এবং আমেরিকান জনগণের সেবা করতে ইচ্ছুক।

গত ৮ নভেম্বর মধ্যবর্তী নির্বাচনে প্রতিনিধি পরিষদের ৪৩৫ আসনের সব আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। পরিষদের সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে কমপক্ষে ২১৮টি আসনে জয় পেত হতো। বুধবার সেটি পেয়েছে রিপাবলিকান পার্টি। এখন আরও দুই-একটি আসনে জয় পেতে পারে তারা।

এছাড়া চূড়ান্ত ফলাফল ঘোষণা শেষেই জানা যাবে কোন দল কতগুলো আসন পেল। এখন পর্যন্ত ডেমোক্র্যাটিক পার্টি ২১১টি আসনে জয় পেয়েছে। অন্যদিকে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে নিজেদের সংখ্যাগরিষ্ঠতা ধরে রেখেছে বাইডেনের ডেমোক্র্যাটিক পার্টি।

অবশ্য গত সপ্তাহের মধ্যবর্তী নির্বাচনের পর মার্কিন সংবাদমাধ্যম দেশটির প্রতিনিধি পরিষদে অল্প ব্যবধানে রিপাবলিকানদের জয়ের সম্ভাবনার কথা জানিয়েছিল। আর এরপরই সেটির প্রতিক্রিয়ায় বাইডেন বলেছিলেন, আমেরিকান জনগণ চায় আমরা তাদের জন্য কাজ করি।

বুধবার রিপাবলিকানদের জয়ের পর প্রেসিডেন্ট বাইডেন এক বিবৃতিতে বলেন, ‘এবং আমি যে কারও সাথে কাজ করব - রিপাবলিকান বা ডেমোক্র্যাট - তারাও ফলাফলের জন্য আমার সাথে কাজ করতে ইচ্ছুক।’

এদিকে বাইডেনের দল প্রতিনিধি পরিষদে হেরে যাওয়ার মাধ্যমে আলোচিত সমালোচিত স্পিকার ন্যান্সি পেলোসির ক্ষমতার অবসান হলো। এখন যুক্তরাষ্ট্রের নিম্নকক্ষের স্পিকার হতে পারেন রিপাবলিকান নেতা কেভিন ম্যাকার্থি। তিনি এ পদের জন্য ইতোমধ্যে আগ্রহ দেখিয়েছেন।