NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬ | ১৯ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
পোশাক কারখানা চালু রেখে জনগণের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর হ্যালোইন উৎসবের ছুটিতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বন্দুক হামলা, নিহত ৬ মার্কিন-দক্ষিণ কোরীয় মহড়া পারমাণবিক যুদ্ধের প্রস্তুতি : দাবি উত্তর কোরিয়ার ৩ ডিফেন্ডারকে কাটিয়ে মেসির গোল, হেডে অ্যাসিস্ট যুবকদের জন্য ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল ঘোষণা সরকারের : প্রধানমন্ত্রী লন্ডনে ফিলিস্তিনপন্থি বিক্ষোভে ১৩৯ জন গ্রেফতার ফ্রান্সজুড়ে আবারও লাখো মানুষের বিক্ষোভ, সংঘর্ষে উত্তাল রাজপথ ক্যালিফোর্নিয়ায় হ্যালোইন সামগ্রীর দোকানে গুলি, নিহত ১ রাফিনিয়া-ইয়ামালের জোড়ায় প্রতিপক্ষকে ৬ গোলে উড়িয়ে ফের শীর্ষে বার্সেলোনা মুক্তির ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা ‘গ্যাপ’
Logo
logo

মেসিকে নেইমার বললেন, ‘চ্যাম্পিয়ন আমিই হব’


খবর   প্রকাশিত:  ০২ সেপ্টেম্বর, ২০২৪, ১২:০০ এএম

>
মেসিকে নেইমার বললেন, ‘চ্যাম্পিয়ন আমিই হব’

ফুটবল প্রেমীরা ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ দেখার জন্য মুখিয়ে থাকেন। গত বছর কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই দেশ। সেলেকাও বনাম লা আলবিসেলেস্তে ম্যাচ নিয়ে এবার কথা বললেন নেইমার।

মেসির সঙ্গে ব্রাজিলিয়ান স্টারের সম্পর্ক বন্ধুর চেয়েও বেশি। অতীতে বার্সেলোনায় একসঙ্গে খেলেছেন তারা। এখন পিএসজিতে খেলছেন তারা। নেইমার শুধু মেসির সঙ্গেই নন, ফরাসি সুপারস্টার কিলিয়ান এমবাপের সঙ্গেও খেলেন প্যারিসে। বিশ্বকাপ যুদ্ধের আগে নেইমার জানালেন মেসি-এমবাপের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা বা খেলার অভিজ্ঞতা তার কাছে ঠিক কেমন।

নেইমার এক দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘দেশের হয়ে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে আমার আর মেসির মধ্যে খুব একটা আলোচনা হয় না। তবে যখন ফাইনালে আমরা মুখোমুখি হই, আমি মেসিকে বলি, চ্যাম্পিয়ন আমিই হব। এরপর আমরা প্রচুর হাসি। মেসি এবং এমবাপের সঙ্গে খেলা আমার কাছে বিরাট আনন্দের। ওরা ফুটবলের দুই গ্রেট। দীর্ঘদিনের বিচারে মেসি শ্রেষ্ঠ। এমবাপের তরুণ ফুটবলার। ও নিজেকে উন্নত করছে। এমবাপের আরও উন্নতি বাকি আছে। তবে ও দেখিয়েছে ওর মধ্যে কি প্রচুর সম্ভাবনা রয়েছে। আমি সবসময় সেরাদের সঙ্গে খেলা পছন্দ করি। কারণ জেতার সম্ভাবনা অনেক বেশি থাকে। বিশ্বকাপে খেলা আমার স্বপ্নের মতো। যখন থেকে ফুটবল বুঝেছি, তখন থেকেই সেটা। আমি আবার একটা বিশ্বকাপ খেলার সুযোগ পাচ্ছি। সবারই উচ্চ প্রত্যাশা রয়েছে। চিন্তিত নয়, রোমাঞ্চিত আমরা। সবাই বিশ্বকাপে সেরাটাই দেবে।’

২০১৪ এবং ২০১৮ সালের পর তৃতীয়বারের মতো বিশ্বকাপ খেলতে নামছেন নেইমার। তবে ২০২৬ বিশ্বকাপে তাকে আর দেশের জার্সিতে নাও দেখা যেতে পারে। কাতার উড়ে যাওয়ার আগে নেইমার তার ভবিষ্যৎ পরিকল্পনা জানিয়ে দিয়েছেন। সেখানে অবসরের ইঙ্গিতও স্পষ্ট।