NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬ | ১৯ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
নেপালের বন্যা জলবায়ু নিয়ে বিশ্বকে আরও সক্রিয় হওয়ার বার্তা দিচ্ছে: জিসিএফ প্রধান বাংলাদেশে প্রায় ৬ লাখ চাকরি ঝুঁকিতে: বিশ্বব্যাংক আমাদের সামনে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে : প্রধানমন্ত্রী মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি মানবে সরকার ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, পশ্চিম এশিয়ায় মার্কিনদের সতর্কবার্তা নিউইয়র্কে ছুরিকাঘাতের ঘটনায় নারী ব্যাংক কর্মকর্তা নিহত শাটডাউন ঠেকাতে বড় সিদ্ধান্ত, ৩৭০–৪৮ ভোটে বাজেট বিল পাস মার্কিন হাউসে ‘১৯৪৫-এর বিশ্বব্যবস্থা দিয়ে ২০২৬ চলবে না’: জাতিসংঘ সংস্কারের ডাক গুতেরেসের সাত মাসে শিশু নিখোঁজের ঘটনায় ১৫ হাজার ৭১৭ জিডি শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা
Logo
logo

টাকার বস্তার ওপর বসে ছিলেন ফখরুল : কাদের


খবর   প্রকাশিত:  ৩১ ডিসেম্বর, ২০২৩, ১০:১৪ এএম

টাকার বস্তার ওপর বসে ছিলেন ফখরুল : কাদের

ঢাকা: বিএনপিকে আর আগুন নিয়ে খেলতে দেওয়া হবে না। জনগণ তাদের প্রতিহত করবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘বিএনপি আবার আগুন নিয়ে খেলতে চাইলে তা জনগণ প্রতিহত করবে। ডিসেম্বর মাসজুড়ে আমাদের মাঠে থাকতে হবে।

 

তাই সকল নেতাকর্মীদের এখনই প্রস্তুতি সম্পন্ন করতে হবে। ডিসেম্বর মাসজুড়ে ভোট চোর, দুর্নীতিবাজ, এবং জঙ্গিবাদের পৃষ্ঠপোষকতা প্রদানকারীদের বিরুদ্ধে খেলা হবে। দুর্নীতির বিরুদ্ধে খেলা হবে। বিএনপির ফাঁকা বুলিতে আওয়ামী লীগ ভয় পায় না। ’

 

বরগুনার সার্কিট হাউজ ময়দানে আজ জেলা আওয়ামী লীগের অষ্টম ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসব কথা বলেন।

বরগুনা জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর সভাপতিত্বে এ সময় বক্তৃতা করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান, সদস্য আনিসুর রহমান, গোলাম রাব্বানী চিনু, শওকত হাচানুর রহমান রিমন এমপি ও নাদিরা সুলতানা এমপি।

মির্জা ফকরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, ‘টাকার বস্তার ওপর বসে ছিলেন মির্জা ফখরুল, এখন টাকা ফুরিয়ে গেছে তাই তার কণ্ঠস্বর নরম হয়েছে। বিএনপি কাপুরুষের দল। ’

তিনি বলেন, ‘৭৫ সালের পর শেখ হাসিনার মতো আর কোন নেতা এত জনপ্রিয় হয়নি। এর অন্যতম কারণ হচ্ছে তাঁর সততা। কিন্তু এখন দলের মধ্যে কর্মী থেকে নেতা বেশি। মশারির মধ্যে মশারি খাটাবেন না। দলে কোনভাবেই দুর্নীতিবাজ, চাঁদাবাজ, মাদকসেবী এবং বিএনপি-জামাতের লোক ঢুকতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। ’

অচিরেই ফরিদপুর-কুয়াকাটা সড়কের ছয়লেনের কাজ শুরু হবে বলে সমাবেশে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী জানান।

সূত্র : বাসস