NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুলাই ১২, ২০২৬ | ২৮ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রী সার্বক্ষণিক বন্যা পরিস্থিতি মনিটর করছেন : মাহদী আমিন ট্রাম্পের উপহারের বিমান নিয়ে সংবাদ প্রকাশ, সাংবাদিকদের তলব তিব্বতে চীনের নীতির বিরুদ্ধে জাতিসংঘে বিক্ষোভ, আটক ৩ বেলিংহামের ঝলকে সেমিফাইনালে ইংল্যান্ড, বিদায় নরওয়ের ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স
Logo
logo

আরিজোনার গভর্নর পদে ট্রাম্পের ঘনিষ্ঠ প্রার্থীর হার


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১২:১৪ পিএম

আরিজোনার গভর্নর পদে ট্রাম্পের ঘনিষ্ঠ প্রার্থীর হার

আর্ন্তজাতিক ডেস্ক:  যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক দলের প্রার্থী কেটি হবস রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী ক্যারি লেককে আরিজোনার গভর্নর পদের লড়াইয়ে হারিয়ে দিয়েছেন। ক্যারি লেক সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।  

তিনি বলেছিলেন, ২০২০ সালের মার্কিন নির্বাচনে আসলে ট্রাম্পই জিতেছেন, বাইডেন নয়। বিজয়ী হওয়ার প্রতিক্রিয়ায় দেওয়া বিবৃতিতে কেটি হবস বলেছেন, ‘বিভাজনের এই মুহূর্তে’ও তিনি অঙ্গরাজ্যের সবার জন্য কাজ করবেন।

 

 

মধ্যবর্তী নির্বাচনের ভোট হওয়ার প্রায় এক সপ্তাহ পরেও কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ নিয়ন্ত্রণ নিয়ে টানটান প্রতিদ্বন্দ্বিতা চলছে।

প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা পেতে রিপাবলিকানদের কমপক্ষে ২১৮টি আসন জিততে হবে। এর সম্ভাবনা একসময় অনেকটাই নিশ্চিত মনে হলেও তা ক্রমেই তীব্রভাবে সংকুচিত হয়ে এসেছে।

সিবিএস নিউজের প্রত্যাশিত ফল অনুসারে, এ পর্যন্ত রিপাবলিকানরা ২১৫টি ও ডেমোক্র্যাটরা ২১১টি আসনে জয়ী হয়েছে।  

অন্যদিকে ডেমোক্র্যাটরা প্রত্যাশার চেয়ে ভালো ফল করে সিনেটের নিয়ন্ত্রণ ধরে রেখেছে।  

সূত্র : বিবিসি