NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬ | ১৯ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
নেপালের বন্যা জলবায়ু নিয়ে বিশ্বকে আরও সক্রিয় হওয়ার বার্তা দিচ্ছে: জিসিএফ প্রধান বাংলাদেশে প্রায় ৬ লাখ চাকরি ঝুঁকিতে: বিশ্বব্যাংক আমাদের সামনে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে : প্রধানমন্ত্রী মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি মানবে সরকার ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, পশ্চিম এশিয়ায় মার্কিনদের সতর্কবার্তা নিউইয়র্কে ছুরিকাঘাতের ঘটনায় নারী ব্যাংক কর্মকর্তা নিহত শাটডাউন ঠেকাতে বড় সিদ্ধান্ত, ৩৭০–৪৮ ভোটে বাজেট বিল পাস মার্কিন হাউসে ‘১৯৪৫-এর বিশ্বব্যবস্থা দিয়ে ২০২৬ চলবে না’: জাতিসংঘ সংস্কারের ডাক গুতেরেসের সাত মাসে শিশু নিখোঁজের ঘটনায় ১৫ হাজার ৭১৭ জিডি শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা
Logo
logo

জনগণ এখন শতভাগ বিদ্যুতায়নের সুবিধা ভোগ করছে : স্পিকার


খবর   প্রকাশিত:  ০৫ অক্টোবর, ২০২৪, ০৮:৩৪ পিএম

জনগণ এখন শতভাগ বিদ্যুতায়নের সুবিধা ভোগ করছে : স্পিকার

ঢাকা: স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, নিপীড়িত বঞ্চিত মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করে যাচ্ছে সরকার। দেশের জনগণ এখন শতভাগ বিদ্যুতায়ন ও অবকাঠামোগত উন্নয়নের সুফল ভোগ করছে। দেশের অর্থনীতিও শক্ত ভিতের উপর দাঁড়িয়েছে। ফলে বিশ্বে বাংলাদেশ অনন্য উচ্চতায় অধিষ্ঠিত হয়েছে।

 

 

আজ সোমবার নিজ নির্বাচনী এলাকা রংপুরের পীরগঞ্জ উপজেলার কাবিলপুর ইউনিয়নস্থ লালদিঘী আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উপকারভোগীদের মধ্যে বাই-সাইকেল, সেলাই মেশিন, হুইল চেয়ার ও স্প্রে মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে স্পিকারকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক নুরুল আমিন রাজা এবং সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পীরগঞ্জ পৌরসভার মেয়র এ এস এম তাজিমুল ইসলাম শামীম। অনুষ্ঠানে বক্তৃতা করেন ১৫ নম্বর কাবিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম রবি, কাবিলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম বকুল, কাবিলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম লাজু প্রমুখ।

অনুষ্ঠানে স্পিকার বলেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধুমাত্র শহরকেন্দ্রিক উন্নয়নে বিশ্বাসী নন। তিনি এমনভাবে উন্নয়ন পরিকল্পনা সাজিয়েছেন যেন গ্রামে বসেই শহরের সকল নাগরিক সুবিধা পাওয়া যায়। তাঁর কৌশল ও দক্ষতাবলেই আমরা স্বল্পোন্নত দেশের কাতার থেকে উন্নয়নশীল দেশের পথে অগ্রসর হচ্ছি। '

তিনি আরো বলেন, 'জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সুদীর্ঘ ২৩ বছর রাজনৈতিক আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে নিজের চাওয়া পাওয়াকে তুচ্ছ করে বাঙালীর অধিকার ও দাবি আদায়ে ব্রত থেকেছেন। বঙ্গবন্ধুর মতো মহান নেতার কারণেই আমরা স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ, লাল সবুজের বিজয় পতাকা এবং বিশ্বের শ্রেষ্ঠতম সংবিধান পেয়েছি। '

এ সময় স্পিকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ৪ নভেম্বরকে জাতীয় সংবিধান দিবস হিসেবে ঘোষণাকে এক মাইলফলক হিসেবে অভিহিত করেন।

নিজ নির্বাচনী এলাকার উন্নয়ন সম্পর্কে ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, 'স্থানীয় মা-বোনদের জন্য ইউনিয়ন মহিলা প্রশিক্ষণ কেন্দ্র করা হচ্ছে। প্রতিটি ইউনিয়নে জাতির পিতার মুর‌্যাল এবং শহীদ মিনার স্থাপন করা হচ্ছে এবং প্রয়োজনে আরো উন্নয়নমূলক প্রকল্প গ্রহণ করা হবে। '

তিনি শিশু কিশোরদের ঘরের মধ্যে আবদ্ধ না থেকে খেলাধুলাসহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার আহ্বান জানান।

এ সময় স্পিকার ১৫ নম্বর কাবিলপুর ইউনিয়নের উপকারভোগীদের মাঝে ১১টি সেলাইমেশিন, ১০টি স্প্রে মেশিন, ১০টি হুইলচেয়ার এবং ৫০টি বাইসাইকেল বিতরণ করেন। পরে তিনি পীরগঞ্জ উপজেলা পরিষদে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীর সাথে মতবিনিময় করেন। পীরগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন কর্তৃক প্রকাশিত ‘মহাকাব্যিক মুজিব’ গ্রন্থের মোড়ক উন্মোচন করেন স্পিকার।