NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুন ১৯, ২০২৬ | ৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন
Logo
logo

সিডনিতে সাহিত্য চর্চায় সম্মাননা পেলেন দুই বাংলাদেশি


খবর   প্রকাশিত:  ২০ মার্চ, ২০২৫, ১১:০৮ এএম

>
সিডনিতে সাহিত্য চর্চায় সম্মাননা পেলেন দুই বাংলাদেশি

অস্ট্রেলিয়ার সিডনিভিত্তিক জন্মভূমি টেলিভিশনের সপ্তম বর্ষপূর্তি অনুষ্ঠানে ‘বর্ষসেরা সাহিত্যিক সম্মাননা ২০২২’ পেয়েছেন শাখাওয়াৎ নয়ন এবং অনীলা পারভীন। শাখাওয়াতকে কথাসাহিত্যে এবং অনীলাকে শিশুসাহিত্যে উল্লেখযোগ্য অবদান রাখার জন্য এ সম্মাননা দেওয়া হয়। 

ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলস এর জন ক্লান্সি অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

ডা. আসাদ শামস, ডা. ফ্লোরা এবং সাকিনা আক্তারের উপস্থাপনায় ওই অনুষ্ঠানে ১০টি ক্যাটাগরিতে (শিল্প, সাহিত্য, শিক্ষা, সাংবাদিকতা, বিজ্ঞান, চিকিৎসা, রাজনীতি, সমাজ সেবায় এবং উদ্যোক্তা) মোট ২০ জনকে নিজ নিজ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য এই সম্মাননা প্রদান করা হয়। 

সম্মাননাপ্রাপ্ত অন্যদের মধ্যে বিজ্ঞানে অবদান রাখার জন্য ড. আবেদ চৌধুরী, সাংবাদিকতায় কাওসার খান, শিক্ষায় ড. এহসান আহমেদ, সঙ্গীতে অমিয়া মতিন, সমাজ সেবায় বাংলাদেশ মেডিকেল সোসাইটি অব অস্ট্রেলিয়া, ডা. জেসি চৌধুরী, রাজনীতিতে ড. সাবরিনা ফারুকী এবং মাসুদ চৌধুরী প্রমুখ। 

জন্মভূমি টেলিভিশনের ৭ম বর্ষপূর্তি উপলক্ষ্যে একটি ম্যাগাজিন প্রকাশ করেছে। ওই ম্যাগাজিনে সম্মাননাপ্রাপ্তদের অর্জনসমূহ উল্লেখ করা হয়েছে। 

বাংলাদেশের প্রখ্যাত ব্যান্ড সঙ্গীত শিল্পী মাকসুদ তার জাদুকরী সুর ও সঙ্গীতের মূর্ছনায় সিডনিবাসীকে আরও একবার নস্টালজিয়ার ভুবনে নিয়ে যান। অনুষ্ঠানে জন্মভূমি টেলিভিশনের কর্ণধার সিনিয়র সাংবাদিক আবু রেজা আরেফিন সবাইকে ধন্যবাদ জ্ঞাপনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের ইতি টানেন।