NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
ঢাকার ৪১৬ বছর পূর্তিতে ‘ঢাকা উৎসব’, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে ১০ লাখ ডলারের বেশি অনুদান যুক্তরাষ্ট্রের সিনেটর গ্রাহামের সম্মানে মার্কিন পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ ট্রাম্পের চড়া মূল্যে বিক্রি হচ্ছে টেইলর সুইফটের বিয়ের ‘আবর্জনা’! ইতিহাস বলছে আর্জেন্টিনা ফাইনাল খেলবে পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় মাঠ প্রশাসনকে প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা স্বামীর গুলিতে প্রাণ হারালেন গুগলে কর্মরত ভারতীয় নারী প্রতারণার মামলায় তানজিন তিশাকে আদালতে হাজিরের নির্দেশ বছরের পর বছর জয়ের ধারা ধরে রাখা সহজ নয় : মেসি প্রধানমন্ত্রী সার্বক্ষণিক বন্যা পরিস্থিতি মনিটর করছেন : মাহদী আমিন
Logo
logo

একসঙ্গে ১০০ সেতু উদ্বোধন দক্ষিণ এশিয়ায় আগে হয়নি : সেতুমন্ত্রী


খবর   প্রকাশিত:  ০৭ ডিসেম্বর, ২০২৩, ০১:৪৪ পিএম

একসঙ্গে ১০০ সেতু উদ্বোধন দক্ষিণ এশিয়ায় আগে হয়নি : সেতুমন্ত্রী

ঢাকা: চলতি মাসেই কর্ণফুলী নদীর তলদেশে নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল আংশিক খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, সারা দেশে একসঙ্গে ১০০ সেতু উদ্বোধন দক্ষিণ এশিয়ায় এর আগে হয়েছে বলে মনে হয় না। পদ্মা সেতু শেখ হাসিনার সাহসী সিদ্ধান্তের প্রকাশ।

আজ বুধবার সচিবালয়ের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা বলেন।

 

 

আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলের জন্য ১১টা উপ কমিটি হয়েছে উল্লেখ করে দলের সাধারণ সম্পাদক বলেন, ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের কাউন্সিল জাঁকজমক হবে না। কারণ বৈশ্বিক সংকট চলছে। জাতীয় সম্মেলনের আগে সারা দেশের কাউন্সিলগুলো শেষ করা হবে।

সড়ক পরিবহন মন্ত্রী বলেন, আমাদের অতটা সংকট নেই, যেটা বাইরের অনেক দেশে রয়েছে। আমরা অনেকের তুলনায় ভালো আছি, ভালো বলতে আমি বলছি- স্বস্তিদায়ক আছি। জীবনযাত্রার ব্যয় বাড়লে সাধারণ মানুষের কষ্ট তো হবেই। সেটা আমরা সরকার হিসেবে নাকচ করে দিচ্ছি না, আমরা রিয়েলাইজ করছি। আমরা চেষ্টা করছি। সংকট একেবারে চলে যাবে- এমনটা আমরা বলছি না। আমরা স্বস্তিদায়ক করার চেষ্টা চালিয়ে যাচ্ছি, চালিয়ে যাব।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গণতন্ত্র বিকাশমান প্রক্রিয়া। আমাদের চেষ্টা আছে, আছে ভুলত্রুটি এবং সংশোধনের চেষ্টাও। নির্বাচন কমিশন নির্বাচন করবে। কমিশন যেটা আছে, সেটা ‘আজিজ মার্কা’ কমিশন নয়। আইনগতভাবে কমিশন কাজ করবে। এই কমিশনের অধীনে নির্বাচনে অংশ নিতে বিএনপির আপত্তি কোথায়?

ওবায়দুল কাদের বলেন, সামনে অর্থনৈতিক বড় সংকট আসছে। সরকার সেটি সামাল দেওয়ার চেষ্টা করে যাচ্ছে। অনেকের তুলনায় বাংলাদেশ এখনও স্বস্তিদায়ক অবস্থানে রয়েছে। সংকটের আলামত আছে বলেই প্রধানমন্ত্রী বারবার এটি উল্লেখ করছেন।