NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, আগস্ট ২৯, ২০২৬ | ১৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের নির্বাহী আদেশে যুক্তরাষ্ট্রের মহাকাশ একাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ ইরানের আর্থিক নেটওয়ার্কে নতুন মার্কিন নিষেধাজ্ঞা নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত ৫৩৮, নিখোঁজ প্রায় ১,০০০ ট্রাম্পের নির্বাহী আদেশে লেক অন্টারিওর নতুন নাম ‘লেক আমেরিকা’ হাসিনাকে ঘিরে টানাপোড়েন, তবুও কেন তারেক রহমানকে দিল্লিতে নিতে আগ্রহী ভারত হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ দাবি ট্রাম্পের মানসিক অসুস্থতার লক্ষণ ‘যত্নের তানপুরা’ নিয়ে ফিরলেন নাজু আখন্দ ফাইনালে আর্জেন্টিনার লজ্জাজনক কাণ্ডে খেলোয়াড়দের নিষেধাজ্ঞায় বড় ছাড় ফিফার রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
Logo
logo

‘ব্রহ্মাস্ত্র ২’ ছবিতে দেখা যাবে বিজয় দেবারাকোন্ডাকে!


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০২:২১ এএম

>
‘ব্রহ্মাস্ত্র ২’ ছবিতে দেখা যাবে বিজয় দেবারাকোন্ডাকে!

চলতি বছর বলিউড বক্স অফিসে বড়সড় সফলতা পেয়েছে রণবীর কাপুর ও আলিয়া ভাট অভিনীত ‘ব্রহ্মাস্ত্র’ ছবিটি। প্রথম ভাগের গল্প এগিয়েছিল ‘শিব’ অর্থাৎ রণবীরকে কেন্দ্র করে। দ্বিতীয় ভাগের কেন্দ্র থাকবে খল চরিত্র ‘দেব’। বলিউডে জোর গুঞ্জন, চরিত্রটির জন্য নির্মাতাদের তরফে প্রস্তাব গিয়েছে তেলেগু অভিনেতা বিজয় দেবারাকোন্ডার কাছে।

এর আগে শোনা গিয়েছিল, চরিত্রটির জন্য প্রথমে হৃতিক রোশনের কাছে প্রস্তাব গিয়েছিল। হৃতিক রাজি না হওয়ায় নির্মাতারা রণবীর সিংকে নিয়ে এগোতে চাইছিলেন। এমনকি, প্রস্তাব গিয়েছিল ‘কেজিএফ’-খ্যাত যশের কাছেও। কিন্তু সূত্রের দাবি, রণবীর ও যশ এই ছবি থেকে সরে দাঁড়িয়েছেন। ফলে এখন নাকি দক্ষিণী সুপারস্টার বিজয় দেবেরাকোন্ডার কাছে প্রস্তাব গিয়েছে।

মাস কয়েক আগে মু্ক্তি পেয়েছিল ‘লাইগার’। বলিউডে এটাই ছিল বিজয়ের প্রথম কাজ। কিন্তু ছবিটি বক্স অফিসে সফল হয়নি। ‘ব্রহ্মাস্ত্র’ ও ‘লাইগার’-এর প্রযোজক করণ জোহর। সূত্রের দাবি, ‘লাইগার’-এর ব্যর্থতার পর করণ নাকি এমন একটা ছবি চাইছেন, যেটা হিন্দি ছবির জগতে বিজয়কে প্রতিষ্ঠা করতে পারে। তাই স্বাভাবিকভাবেই তিনি ‘দেব’ চরিত্রটার জন্য বিজয়কে ভাবছেন।

আরও একটি কারণ সামনে আসছে। মূল ছবিতে একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছিলেন দক্ষিণী অভিনেতা নাগার্জুন। এই ধরনের কাস্টিং সব সময়েই দক্ষিণী দর্শকের ছবি ঘিরে বাড়তি আকর্ষণ তৈরি করে। তাই এবারেও বিজয়কে নিয়ে একই উদ্দেশ্য পূরণ করতে চাইছেন করণ।