NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, আগস্ট ৩০, ২০২৬ | ১৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে বায়ার্নের সঙ্গে চুক্তি নবায়ন নিয়ে মুখ খুললেন কেইন নেপালের সেই ভয়াবহ অভিজ্ঞতা, দেশে ফিরে যা জানালেন অপু বিশ্বাস জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের নির্বাহী আদেশে যুক্তরাষ্ট্রের মহাকাশ একাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ ইরানের আর্থিক নেটওয়ার্কে নতুন মার্কিন নিষেধাজ্ঞা নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত ৫৩৮, নিখোঁজ প্রায় ১,০০০ ট্রাম্পের নির্বাহী আদেশে লেক অন্টারিওর নতুন নাম ‘লেক আমেরিকা’ হাসিনাকে ঘিরে টানাপোড়েন, তবুও কেন তারেক রহমানকে দিল্লিতে নিতে আগ্রহী ভারত
Logo
logo

কানাডায় দিলারা নাহার বাবুর কবিতা সন্ধ্যা অনুষ্ঠিত


খবর   প্রকাশিত:  ১৫ ডিসেম্বর, ২০২৪, ০৪:০৩ এএম

>
কানাডায় দিলারা নাহার বাবুর কবিতা সন্ধ্যা অনুষ্ঠিত

কানাডার টরন্টোতে দিলারা নাহার বাবুর একক আবৃত্তি অনুষ্ঠান ‘শুধু কবিতার জন্য’ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যায় নন্দন ইভেন্টস সেন্টারে প্রায় আড়াই শতাধিক কবিতাপ্রেমি মগ্ন হয়ে দিলারার আবৃত্তি উপভোগ করেন। এর আয়োজনে ছিল ‘নন্দন টেলিভিশন’। 

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন নন্দন গ্রুপের প্রধান নির্বাহী নীলউৎপল দেবনাথ। অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট আবৃত্তি শিল্পী ডালিয়া আহমেদ এবং ‘নতুন দেশ’ এর প্রধান সম্পাদক শওগাত আলী সাগর। অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন ফ্লোরা সূচি।

এরপরই শুরু হয় দিলারা নাহার বাবুর কবিতার নিবেদন। বাংলা ভাষার বিভিন্ন সময়ের কবিদের বাছাই করা কবিতা থেকে আবৃত্তি করেন তিনি। তার নিবেদনে স্থান পায় বেশ কয়েকজন তরুণ কবির কবিতাও। প্রেম, বিরহ, বিপ্লব, সামাজিক অবক্ষয়, ভবিষ্যতের স্বপ্ন আর দেশপ্রেমসহ নানা কবিতা আবৃত্তি করেন দিলারা নাহার বাবু।

কবিতার ফাঁকে ফাঁকে তিনি নিজের কথা, টরন্টোয় কবিতা আন্দোলনের কথাও শুনিয়েছেন শ্রোতাদের। দিলারা নাহার বাবুর কবিতার সঙ্গে নৃত্য পরিবেশন করেছেন ইত্তেলা আলী এবং উর্মি নুসরাত।

আবহ ও সঙ্গীত সংযোজনায় কিবোর্ড বাজান জাহিদ হোসেন। রবীন্দ্রনাথের একটি কবিতায় দিলারা নাহার বাবুর আবৃত্তির সঙ্গে গানে কণ্ঠ দিয়েছেন প্রখ্যাত গজল শিল্পী শোয়েব মুর্তজা।