NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুন ১৯, ২০২৬ | ৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন
Logo
logo

তানজানিয়ায় লেকে প্লেন বিধ্বস্ত, নিহত বেড়ে ১৯


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ০৯:৪৫ পিএম

>
তানজানিয়ায় লেকে প্লেন বিধ্বস্ত, নিহত বেড়ে ১৯

পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়ায় যাত্রীবাহী প্লেন বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ জনে। রোববার (৬ নভেম্বর) বুকোবা অঞ্চলের ভিক্টোরিয়া লেকে প্লেনটি আছড়ে পড়লে প্রাণহানির এই ঘটনা ঘটে।

এই ঘটনায় আরও বেশ কয়েকজনকে উদ্ধার করা হয়েছে। তানজানিয়ার প্রধানমন্ত্রী কাসিম মাজালিওয়ার বরাত দিয়ে সোমবার (৭ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স এবং সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রধানমন্ত্রী কাসিম মাজালিওয়া জানিয়েছেন, তানজানিয়ার লেক ভিক্টোরিয়ায় রোববারের বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা ১৯ জনে পৌঁছেছে। বাণিজ্যিক রাজধানী দারুস সালাম থেকে ছেড়ে আসা বিমানটি ঝড়ো আবহাওয়ায় অবতরণের চেষ্টা করার সময় বিধ্বস্ত হয়।

উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর বুকোবাতে মাজালিওয়া সাংবাদিকদের বলেন, ‘সকল তানজানিয়াবাসী এই ১৯ জনের মৃত্যুতে শোকাহত... যারা বিমান দুর্ঘটনায় তাদের জীবন হারিয়েছে।’

আঞ্চলিক কমিশনার আলবার্ট চালামিলা জানান, বিমানটিতে ৩৯ জন যাত্রী, দুই পাইলট এবং দুই কেবিন ক্রুসহ মোট ৪৩ জন আরোহী ছিলেন।

এর আগে দুর্ঘটনার পর তাৎক্ষণিকভাবে স্থানীয় কর্তৃপক্ষ এবং এয়ারলাইন সংস্থা বলেছিল, পিডব্লিউ ৪৯৪ ফ্লাইটে থাকা ৪৩ জনের মধ্যে ২৬ জনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে এবং কাগেরা অঞ্চলের বুকোবা শহরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে উদ্ধার তৎপরতার সময় কেউ প্রাণ হারিয়েছেন কিনা এখনও তা স্পষ্ট নয়।

চালামিলা বলেন, ‘আমরা তদন্ত চালিয়ে যাচ্ছি। দুজন ব্যক্তি প্লেনের আরোহী না হলেও দুর্ঘটনার পর উদ্ধার প্রচেষ্টার সময় মারা গেছেন, এমন সম্ভাবনা রয়েছে।’

তানজানিয়ার বৃহত্তম ব্যক্তিগত মালিকানাধীন বিমান সংস্থা প্রেসিশন এয়ার জানিয়েছে, তারা ঘটনাস্থলে উদ্ধারকারীদের পাঠিয়েছে। এছাড়া কাগেরা প্রদেশের পুলিশ কমান্ডার উইলিয়াম এমওয়াম্পগালে সাংবাদিকদের বলেন, ‘আমরা বেশ কয়েকজনকে উদ্ধার করতে পেরেছি।’

তিনি জানান, ‘যখন বিমানটি প্রায় ১০০ মিটার ওপরে ছিল, তখন এটি খারাপ আবহাওয়ার সম্মুখীন হয়। এসময় বৃষ্টি হচ্ছিল এবং বিমানটি পানিতে তলিয়ে যায়। এখন সবকিছু নিয়ন্ত্রণে আছে।’