NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের
Logo
logo

ঈশ্বরকে ধন্যবাদ, ইমরান খান বেঁচে আছেন : জেমিমা গোল্ডস্মিথ


খবর   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৪, ০৬:৩৮ এএম

>
ঈশ্বরকে ধন্যবাদ, ইমরান খান বেঁচে আছেন : জেমিমা গোল্ডস্মিথ

পাকিস্তানের বিরোধী দলীয় নেতা ইমরান খান নিজ দলের রাজনৈতিক কর্মসূচিতে গুলিবিদ্ধ হওয়ার পর বেঁচে যাওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন তার সাবেক স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ।পাশাপাশি, হামলাকারীকে আটক করা সেই যুবককে ‘নায়ক’ আখ্যা দিয়ে সাবেক এই দম্পতির দুই সন্তানের পক্ষ থেকে ধন্যবাদও জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার সন্ধ্যার পর এক টুইটবার্তায় জেমিমা বলেন, ‘আমরা সবসময়ে যে সংবাদের আশঙ্কা করি…(তা ই ঘটল)। ঈশ্বরকে ধন্যবাদ, তিনি এখন সুস্থ আছেন। নায়োকোচিত যে মানুষটি ভিড়ের মধ্যে অস্ত্রধারীর মুখোমুখি হয়ে ইমরান খানকে বাঁচিয়েছেন, তাকে তার ছেলেদের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা।’

পৃথক এক টুইটে ইমরান খানের হামলাকারীকে আটক করা সেই যুবকের ছবিও শেয়ার করেছেন তিনি। সেখানেও তাকে নায়ক হিসেবে উল্লেখ করেছেন করেছেন জেমিমা।