NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুন ১৯, ২০২৬ | ৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
জুয়া-মাদক-প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর আইন, বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চুক্তি মানতে ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অস্ট্রেলিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ ব্রিটিশ অভিনেত্রী গ্রেপ্তার জি-৭ সম্মেলনে মেলোনির ঠোঁটে চুম্বনের চেষ্টা জেলেনস্কির, ভিডিও ভাইরাল বিশ্বকাপে ছেলের খেলা দেখতে যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ভোজিনহার মা মানবিক সহায়তা জোরদার ও নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের পরীর বাসায় টানা ১ মাস রাত যাপন সাকলায়েনের! শুক্রবারের মধ্যেই শান্তিচুক্তির পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ হবে : জেডি ভ্যান্স ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষরের ভিডিও প্রকাশ করলেন ম্যাক্রোঁ মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন হ্যারি কেইন
Logo
logo

পাকিস্তানে আর্থিক সহায়তা অব্যাহত রাখার ঘোষণা শি জিনপিংয়ের


খবর   প্রকাশিত:  ১৫ জুন, ২০২৪, ১১:২২ পিএম

>
পাকিস্তানে আর্থিক সহায়তা অব্যাহত রাখার ঘোষণা শি জিনপিংয়ের

দীর্ঘদিনের মিত্র পাকিস্তানকে অর্থনৈতিক সহায়তা প্রদান অব্যাহত রাখবে বলে জানিয়েছে চীন। বুধবার বেইজিংয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে এক বৈঠকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এ প্রতিশ্রুতি দিয়েছেন।

বিদেশি মুদ্রার মজুত কমে যাওয়ায় চলতি বছরের শুরু থেকেই নড়বড়ে অবস্থায় ছিল পাকিস্তানের অর্থনীতি। উপরন্তু গত বর্ষায় ব্যাপক বর্ষণ ও তার প্রভাবে দেশটির উত্তর দিকের পার্বত্য অঞ্চলের হিমবাহ গলে ভয়াবহ বন্যার কবলে পড়ে দেশটি। ইতিহাসে এত বড় প্রাকৃতিক দুর্যোগ এর আগে দেখেনি পাকিস্তান।

গত জুন মাসে শুরু হওয়া এই মহাদুর্যোগে দেশটির এক তৃতীয়াংশের বেশি এলাকা পানিতে তলিয়ে যায়, নিহত হন প্রায় ২ হাজার মানুষ।

এছাড়া বন্যায় লাখ লাখ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে, মারা গেছে হাজার হাজার গবাদিপশু, বাঁধ ও অন্যান্য সরকারি স্থাপনারও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সরকারি হিসেবেই বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ ছাড়িয়েছে ৩ হাজার কোটি ডলার।

দীর্ঘদিনের সামরিক শাসন, প্রশাসনিক অব্যবস্থাপনা ও অনিয়মের কারণে ২০১৭ সাল থেকেই পাকিস্তানের অর্থনীতিতে দুরাবস্থা চলছিল। সংকট কাটিয়ে উঠতে ওই সময় থেকেই চীনের কাছ থেকে ‍ঋণ নেওয়া শুরু করে দেশটির সরকার। তার আগেও অবশ্য বিভিন্ন সময়ে চীনের কাছ থেকে আর্থিক ঋণ নিয়েছে পাকিস্তান।

এসব বকেয়া ঋণ বাবদ পাকিস্তানের কাছ থেকে চীনের পাওনা প্রায় ২ হাজার ৩০০ কোটি ডলার।

মূলত বকেয়া ঋণ পরিশোধের সময়সীমা বাড়ানো এবং আর্থিক সহায়তা নিয়ে আলোচনা করতেই গত ১ নভেম্বর বেইজিং সফরে গিয়েছেন শেহবাজ শরিফ। গত এপ্রিল মাসে পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার পর এটিই তার প্রথম চীন সফর।