NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, আগস্ট ২৯, ২০২৬ | ১৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের নির্বাহী আদেশে যুক্তরাষ্ট্রের মহাকাশ একাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ ইরানের আর্থিক নেটওয়ার্কে নতুন মার্কিন নিষেধাজ্ঞা নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত ৫৩৮, নিখোঁজ প্রায় ১,০০০ ট্রাম্পের নির্বাহী আদেশে লেক অন্টারিওর নতুন নাম ‘লেক আমেরিকা’ হাসিনাকে ঘিরে টানাপোড়েন, তবুও কেন তারেক রহমানকে দিল্লিতে নিতে আগ্রহী ভারত হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ দাবি ট্রাম্পের মানসিক অসুস্থতার লক্ষণ ‘যত্নের তানপুরা’ নিয়ে ফিরলেন নাজু আখন্দ ফাইনালে আর্জেন্টিনার লজ্জাজনক কাণ্ডে খেলোয়াড়দের নিষেধাজ্ঞায় বড় ছাড় ফিফার রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
Logo
logo

শাহরুখের জন্মদিন : রাতেই মান্নাতের সামনে হাজির ভক্তরা


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ০৮:৪৫ পিএম

>
শাহরুখের জন্মদিন : রাতেই মান্নাতের সামনে হাজির ভক্তরা

আজ ২ নভেম্বর, বলিউড বাদশাহ শাহরুখ খানের জন্মদিন। আর তাই গতকাল রাতেই কিং খানের বাড়ির সামনে ভিড় হাজার হাজার ভক্তের। ইচ্ছা, শাহরুখকে এক নজর দেখবেন এবং চিৎকার করে বলবেন 'উই লাভ শাহরুখ'। সবমিলিয়ে সাগরপাড়ের মায়া-নগরীতে গতকাল রাত থেকেই উৎসবের আমেজে।

এদিকে জন্মদিনের দিনেই মুক্তি পেতে যাচ্ছে শাহরুখের 'পাঠান' সিনেমার টিজার। চমক হিসেবে আরও রয়েছে, রূপালী পর্দায় ফের দেখা যাবে ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’।

যশ রাজ ফ্লিমের পক্ষ থেকে শাহরুখের জন্মদিনে উপহার এটি।

১৯৯৫ সালের ২০ অক্টোবর মুক্তি পেয়েছিল ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’। প্রায় ২৭ বছর যাবৎ মুম্বাইয়ের মারাঠা মন্দির সিনেমায় প্রদর্শিত হয় এই সিনেমা। আজ ভারতের বেশকিছু নির্বাচিত পিভিআর স্ক্রিনে দেখানো হবে সিনেমাটি।

‘জিরো’ (২০১৮)-র ব্যর্থতার পর নিজেকে বড় পর্দা থেকে গুটিয়ে নিয়েছিলেন শাহরুখ। দীর্ঘ সময় লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়া থেকে দূরে থাকার পর ‘পাঠান’ সিনেমা দিয়েই কামব্যাক করবেন তিনি। এতে গুপ্তচরের ভূমিকায় থাকবেন কিং খান। প্রধান নারী চরিত্রে অভিনয় করবেন দীপিকা পাড়ুকোন। খল চরিত্রে থাকবেন জন আব্রাহাম। যশরাজ ফিল্মস প্রযোজিত ‘স্পাই ইউনিভার্স’-এর এই সিনেমাতে ‘টাইগার’ চরিত্রে ক্যামিও করতে দেখা যাবে সালমান খানকে।