NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুলাই ১২, ২০২৬ | ২৮ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রী সার্বক্ষণিক বন্যা পরিস্থিতি মনিটর করছেন : মাহদী আমিন ট্রাম্পের উপহারের বিমান নিয়ে সংবাদ প্রকাশ, সাংবাদিকদের তলব তিব্বতে চীনের নীতির বিরুদ্ধে জাতিসংঘে বিক্ষোভ, আটক ৩ বেলিংহামের ঝলকে সেমিফাইনালে ইংল্যান্ড, বিদায় নরওয়ের ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স
Logo
logo
ওয়েলপ্রাইসের প্রতিবেদন

আমেরিকায় ভয়াবহ ডিজেল সংকট, দাবি রিপোর্টে


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১২:১৫ পিএম

আমেরিকায় ভয়াবহ ডিজেল সংকট, দাবি রিপোর্টে

আর্ন্তজাতিক ডেস্ক: রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মাঝে এবার মার্কিন যুক্তরাষ্ট্রে নজিরবিহীন ডিজেল সংকট দেখা দিয়েছে। পরিস্থিতি নিরসনে এরই মধ্যে একটি কোম্পানি জরুরি সরবরাহ প্রটোকল চালু করেছে। কোম্পানিটি গ্রাহকদের ৭২ ঘণ্টা আগেই ক্রয়াদেশ দেওয়ার অনুরোধ জানাচ্ছে, যাতে যথাযথভাবে সরবরাহ সম্পন্ন করা যায়। 

আমেরিকার ডিজেলের মজুদ কয়েক মাস ধরেই কমছে। চলতি মাসে মজুদ ১৪ বছরের সর্বনিম্নে নেমে গেছে। বর্তমানে দেশটির রিজার্ভে মাত্র ২৫ দিনের ডিজেল মজুদ অবশিষ্ট আছে দাবি করা হয়েছে প্রতিবেদনে।

ডিজেল ও অন্যান্য ডিসটিলেট জ্বালানি পরিবহনের জন্য এরই মধ্যে দেশটির সবচেয়ে বড় পাইপলাইন কলোনিয়াল পুরোপুরি বুক হয়ে পড়েছে। এসব জ্বালানি দ্রুত সরবরাহ সম্ভব হলে হয়তো সরবরাহজনিত চাপ কমতে পারে। কিন্তু তাতে অনেক সময় লেগে যাবে। প্রথম ডেলিভারি হবে নভেম্বরের শুরুতে। 
চলতি সপ্তাহের শুরুতে বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাকস ডিজেল সংকটের হুঁশিয়ারি দিয়েছিল। এ সংকট শুধু যুক্তরাষ্ট্রেই নয়, ছড়িয়ে পড়ছে ইউরোপজুড়েও। এতে আসন্ন শীতে জ্বালানির দাম লাগাম ছাড়া হয়ে উঠবে।

 

ব্যাংকটি জানায়, রিফাইনারি সক্ষমতায় বিনিয়োগস্বল্পতা, রিফাইনারি বন্ধ হয়ে পড়া ও পরিশোধনে নানা প্রতিবন্ধকতার কারণে পরিশোধিত জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে। আর এর মধ্যে সবচেয়ে বেশি তীব্র আকার ধারণ করেছে ডিজেল সংকট। সূত্র: ওয়েলপ্রাইসফোর্বসসিএনবিসি