NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬ | ৩০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
কূটনীতি থমকে যাওয়ায় হরমুজ প্রণালি বন্ধ রাখার ঘোষণা ইরানের ট্রাম্পের মেইল-ইন ভোটের বিধিনিষেধ ফের আটকালেন বিচারক রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার সিলেট যাচ্ছেন মির্জা ফখরুল আমি সব সময় প্রতিশ্রুতি রক্ষা করি : ট্রাম্প জাভা সাগরে ফেরি উল্টে ৬ জনের মৃত্যু, নিখোঁজ ১২৯ যাত্রী একই ঘটনার পুনরাবৃত্তি, চ্যাম্পিয়ন হয়েও নাকভির কাছ থেকে ট্রফি নিল না ভারতীয় দল ট্রাম্পের ৯/১১ স্মরণ, $৫,০০০ ডিভিডেন্ড প্রস্তাব মধ্যপ্রাচ্যে হামলা-সংঘাত তীব্র, বিশ্বজুড়ে তেল সরবরাহে বড় ঝুঁকি ৯/১১ হামলার আরও নথি প্রকাশের বিষয়টি বিবেচনা করবেন  ট্রাম্প সৌদি সামরিক ঘাঁটিতে হামলার দাবি হুতিদের, ইয়েমেনে সংঘাত তীব্র
Logo
logo

সুন্দরবন সুরক্ষা সরকারের জাতীয় অগ্রাধিকার : বনমন্ত্রী


খবর   প্রকাশিত:  ০৯ ডিসেম্বর, ২০২৩, ১০:৪২ পিএম

>
সুন্দরবন সুরক্ষা সরকারের জাতীয় অগ্রাধিকার : বনমন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, সুন্দরবন রক্ষা করা সরকারের অন্যতম জাতীয় অগ্রাধিকার। তাই সুন্দরবন ও এর বন্যপ্রাণী রক্ষায় কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এ লক্ষ্যে বাস্তবায়নাধীন সুন্দরবন ব্যবস্থাপনা সহায়তা এবং সুরক্ষা প্রকল্পের মাধ্যমে প্রয়োজনীয় টহলকারী জলযান সংগ্রহ করে কার্যকরী পদক্ষেপ নেওয়া হবে। 

সোমবার (৩১ অক্টোবর) বিকেলে মন্ত্রণালয়ের সভাকক্ষে সেপ্টেম্বর ২০২২ পর্যন্ত বার্ষিক উন্নয়ন কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন।

পরিবেশমন্ত্রী বলেন, বরেন্দ্র ও হাওর এলাকার প্রতিবেশ উন্নয়নে বাস্তবায়নাধীন প্রকল্পের কাজ যথাসময়ে সমাপ্ত করতে পারলে এসব এলাকার প্রতিবেশের মান উন্নত হবে। শব্দ দূষণ নিয়ন্ত্রণে বাস্তবায়নাধীন সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় সরকারি বেসরকারি গাড়ি চালক ও সংশ্লিষ্টদের প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। সরকারের পাশাপাশি বায়ু দূষণ, পানি দূষণ রোধে সমাজের সংশ্লিষ্ট সবাই আন্তরিকভাবে কাজ করলে সফলতা লাভ করা সম্ভব। এ লক্ষ্যে দেশের সরকারি কর্মকর্তা কর্মচারীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। 

সভায় আরও বক্তব্য রাখেন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার, সচিব ড. ফারহিনা আহমেদ, অতিরিক্ত সচিব মো. মিজানুর রহমান, যুগ্ম সচিব জাকিয়া আফরোজ, বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী, বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ড. রফিকুল হায়দার প্রমুখ।