NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুন ১৭, ২০২৬ | ৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে বিধ্বস্ত করল আর্জেন্টিনা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি
Logo
logo

আমার অনেক টাকা চাই : শ্রীলেখা মিত্র


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ০৯:৩০ এএম

>
আমার অনেক টাকা চাই : শ্রীলেখা মিত্র

টালিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র মুখ খুললেই খবরের শিরোনাম! এমনটাই হয়ে আসছে বহুদিন ধরে। একদিকে তিনি যেমন অকপট, স্পষ্টবাদী, আবার ব্যক্তিগত জীবন নিয়েও খুল্লামখুল্লা। তাই হরহামেশাই নানা মন্তব্য করে আলোচনার ঝড় বইয়ে দেন।

এবার নিজের একটি ইচ্ছার কথা জানালেন অভিনেত্রী। রবিবার (৩০ অক্টোবর) ফেসবুকে পোস্ট করে  শ্রীলেখা লিখেছেন, ‘অনেক টাকা চাই! অডি বা মার্সিটিজ কিনব না। একটা জমি কিনে আশ্রয় বানাব উদ্ধারকৃত মানুষের সাহায্যের জন্য।’

এরপর অভিনেত্রী লেখেন, ‘ভগবান একটু অসৎ বানালে এত দিনে হয়ে যেত। সৎপথে টাকা হয় না। মরে যাওয়ার আগে এটা আমাকে করতেই হবে।’

অভিনেত্রীর এই পোস্টে তার শুভাকাঙ্ক্ষীরা নানান মন্তব্য করেছেন। একজন লিখেছেন, ‘ডোনেশন তোলো। আমরা আছি। আর কেউ সাহায্য না করলেও সৃষ্টিকর্তা করবে।’

অপর একজন লিখেছেন, ‘এসব কাজ একার টাকায় হবে না। যারা সমমনস্ক, তাদের একত্র করে কাজটা করতে হবে। কারণ জমি বা শেল্টার হলেই কাজটা শেষ হবে না। তাদের প্রতিদিন এর খাওয়া ও যত্নের খরচটা কিন্তু চলতেই থাকবে।’

অন্য এক অনুরাগী লিখেছেন, ‘দিদি, তুমি উদ্যোগ নিলে আমরা সবাই থাকব। এত সুন্দর কাজে এক শতাংশ সাহায্য করতে পারলেও ধন্য হব।’