NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, জুলাই ১২, ২০২৬ | ২৭ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী
Logo
logo

ব্রিটেনের বিদেশি সহায়তা আরও ২ বছরের জন্য স্থগিত করছেন ঋষি সুনাক


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০১:৪৭ পিএম

>
ব্রিটেনের বিদেশি সহায়তা আরও ২ বছরের জন্য স্থগিত করছেন ঋষি সুনাক

টালমাটাল অর্থনৈতিক পরিস্থিতি আর অস্থিতিশীলতার মাঝে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়া কনজারভেটিভ দলীয় ঋষি সুনাক আগামী দুই বছরের জন্য ব্রিটেনের বৈদেশিক সহায়তা বন্ধ করা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন। দেশটির সরকারের একাধিক সূত্রের বরাত দিয়ে ব্রিটেনের স্থানীয় দৈনিক দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

টেলিগ্রাফ বলেছে, নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক দেশটির বৈদেশিক সহায়তা বাজেট আরও অতিরিক্ত দুই বছরের জন্য স্থগিত করার বিষয়ে চিন্তা-ভাবনা করছেন।

প্রত্যেক বছর ব্রিটেনের জাতীয় আয়ের প্রায় শূন্য দশমিক ৫ শতাংশ ব্যয় হয় বিদেশি সহায়তায়। করোনাভাইরাস মহামারির কারণে দেশের অর্থনীতি ভয়াবহ সংকটের মুখোমুখি হওয়ায় দুই বছর আগে ব্রিটেনের সরকার বৈদেশিক সহায়তা ব্যয় হ্রাস করে।

এক বিবৃতিতে দেশটির অর্থমন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, শরতকালীন বিবৃতিতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ও চ্যান্সেলর সব ধরনের ব্যয়ের সিদ্ধান্ত বিবেচনা করবেন।

করোনা মহামারি যখন ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে, সেই সময় ব্রিটেনের অর্থমন্ত্রী ছিলেন ঋষি সুনাক। গত বছর তিনি বলেছিলেন, ২০২৪-২৫ সালের মধ্যে বিদেশি ব্যয় মোট অর্থনৈতিক উৎপাদনের শূন্য দশমিক ৭ শতাংশে পৌঁছাবে।

টেলিগ্রাফের প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাজ্যের সরকারি কর্মকর্তারা বিদেশি সহায়তা ব্যয় হ্রাসের সময়সীমা আরও দুই বছর অর্থাৎ ২০২৬-২৭ সাল পর্যন্ত বাড়ানোর কথা বিবেচনা করছেন।

ব্রিটেনের চলমান অর্থনৈতিক সংকট প্রশমনে দেশটির সরকার যখন ব্যয় কমানো এবং কর হ্রাস বাতিল করছে তখন বিদেশি সহায়তা হ্রাসের এই সিদ্ধান্ত বিবেচনার খবর এলো। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে ইতোমধ্যে ইউরোপজুড়ে যে জ্বালানির সংকট, খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধি দেখা দিয়েছে, তার ধাক্কা শীতে আরও প্রকট হতে পারে বলে শঙ্কা রয়েছে।

সেই সময় ব্রিটেনে বাড়িঘর গরম রাখার জন্য ক্রমবর্ধমান ব্যয় অনেক পরিবারের জন্য বোঝা তৈরি করতে পারে বলেও দেশটির বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়েছেন।