NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬ | ৩০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ক্ষমতার ভারসাম্য বদলাচ্ছে, নতুন বৈশ্বিক ব্যবস্থার আহ্বান গুতেরেসের কূটনীতি থমকে যাওয়ায় হরমুজ প্রণালি বন্ধ রাখার ঘোষণা ইরানের ট্রাম্পের মেইল-ইন ভোটের বিধিনিষেধ ফের আটকালেন বিচারক রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার সিলেট যাচ্ছেন মির্জা ফখরুল আমি সব সময় প্রতিশ্রুতি রক্ষা করি : ট্রাম্প জাভা সাগরে ফেরি উল্টে ৬ জনের মৃত্যু, নিখোঁজ ১২৯ যাত্রী একই ঘটনার পুনরাবৃত্তি, চ্যাম্পিয়ন হয়েও নাকভির কাছ থেকে ট্রফি নিল না ভারতীয় দল ট্রাম্পের ৯/১১ স্মরণ, $৫,০০০ ডিভিডেন্ড প্রস্তাব মধ্যপ্রাচ্যে হামলা-সংঘাত তীব্র, বিশ্বজুড়ে তেল সরবরাহে বড় ঝুঁকি ৯/১১ হামলার আরও নথি প্রকাশের বিষয়টি বিবেচনা করবেন  ট্রাম্প
Logo
logo

চেকআপের জন্য জার্মানি ও যুক্তরাজ্য যাচ্ছেন রাষ্ট্রপতি


খবর   প্রকাশিত:  ২০ নভেম্বর, ২০২৩, ০৫:৪৮ এএম

চেকআপের জন্য জার্মানি ও যুক্তরাজ্য যাচ্ছেন রাষ্ট্রপতি

ঢাকা: স্বাস্থ্যপরীক্ষা ও চোখের চিকিৎসার জন্য ১৬ দিনের সফরে জার্মানি ও যুক্তরাজ্য যাবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। রাষ্ট্রপতি জার্মানির একটি হাসপাতালে স্বাস্থ্যপরীক্ষা এবং লন্ডনের একটি চক্ষু হাসপাতালে চক্ষু পরীক্ষা করাবেন।

আজ শুক্রবার রাষ্ট্রপতির প্রেসসচিব মো. জয়নাল আবেদীন বলেন, কাতার এয়ারওয়েজের একটি ভিভিআইপি ফ্লাইট রাষ্ট্রপতি ও তাঁর সহধর্মিণী রাশেদা খানমকে নিয়ে শনিবার বাংলাদেশ সময় রাত ৩টা ২০ মিনিটে হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে।

প্রেসসচিব আরো বলেন, রাষ্ট্রপতি ১৩ নভেম্বর দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

 

 

প্রায় ৭৮ বছর বয়সী রাষ্ট্রপতি হামিদ দীর্ঘদিন ধরে গ্লুকোমায় ভুগছেন। জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালনকালেও তিনি জার্মানি ও লন্ডনে তার স্বাস্থ্য পরীক্ষা করাতেন।

সূত্র : বাসস