NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬ | ১৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
নেপালের বন্যা জলবায়ু নিয়ে বিশ্বকে আরও সক্রিয় হওয়ার বার্তা দিচ্ছে: জিসিএফ প্রধান বাংলাদেশে প্রায় ৬ লাখ চাকরি ঝুঁকিতে: বিশ্বব্যাংক আমাদের সামনে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে : প্রধানমন্ত্রী মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি মানবে সরকার ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, পশ্চিম এশিয়ায় মার্কিনদের সতর্কবার্তা নিউইয়র্কে ছুরিকাঘাতের ঘটনায় নারী ব্যাংক কর্মকর্তা নিহত শাটডাউন ঠেকাতে বড় সিদ্ধান্ত, ৩৭০–৪৮ ভোটে বাজেট বিল পাস মার্কিন হাউসে ‘১৯৪৫-এর বিশ্বব্যবস্থা দিয়ে ২০২৬ চলবে না’: জাতিসংঘ সংস্কারের ডাক গুতেরেসের সাত মাসে শিশু নিখোঁজের ঘটনায় ১৫ হাজার ৭১৭ জিডি শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা
Logo
logo

জর্জিয়া মেলোনিকে অভিনন্দন প্রধানমন্ত্রীর


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৪:৪৬ এএম

>
জর্জিয়া মেলোনিকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

ইতালির নতুন প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ মঙ্গলবার ইতালির প্রধানমন্ত্রীকে লেখা এক চিঠিতে তিনি বলেন, ‘ইতালির প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ায় আমি বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন জানাই।’

শেখ হাসিনা বন্ধুপ্রতীম ইতালির জনগণকে আন্তরিক অভিনন্দন জানান কারণ, তারা জর্জিয়া মেলোনির দূরদর্শী নেতৃত্বের ক্ষেত্রে তাদের ঐতিহাসিক ম্যান্ডেটকে সমর্থন করেছে এবং তাকে ইতালির ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছে।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমি নিশ্চিত যে সমস্ত প্রতিকূলতা ও বৈশ্বিক চ্যালেঞ্জ সত্ত্বেও আপনার (জর্জিয়া মেলোনি) ক্যারিশম্যাটিক নেতৃত্বের অধীনে ইতালি অর্থনৈতিক সমৃদ্ধির বৃহত্তর পথ খুঁজে পাবে।’

তিনি বলেন, স্বাধীনতার পর থেকে বাংলাদেশ ও ইতালি একটি চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্ক উপভোগ করছে। আমাদের সম্পর্ক অনেক মাত্রায় বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে বিভিন্নভাবে জনগণের মধ্যে যোগাযোগ, বাণিজ্য, বিনিয়োগ এবং আন্তর্জাতিক উদ্বেগের বিষয়গুলোতে সাধারণ অবস্থানের ওপর দৃষ্টি রেখে।

প্রধানমন্ত্রী বলেন, আমরা কৃষি, আইসিটি, বেসামরিক বিমান চলাচল এবং উৎপাদন শিল্পের মতো অন্যান্য সম্ভাব্য খাতে বিদ্যমান সম্পর্ককে আরও বিস্তৃত ও শক্তিশালী করতে আগ্রহী। যেহেতু আমরা কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার সুবর্ণজয়ন্তী উদযাপন করছি, আমি বিশ্বাস করি, সহযোগিতার পুরো ধারাকে পুনরুজ্জীবিত করার সময় এসেছে। এই বিষয়ে আমি আপনার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য উন্মুখ।

তিনি জর্জিয়া মেলোনির স্বাস্থ্য, সুখ ও সাফল্য এবং ইতালির জনগণের শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধি কামনা করেন।