NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, নভেম্বর ২, ২০২৬ | ১৮ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
পোশাক কারখানা চালু রেখে জনগণের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর হ্যালোইন উৎসবের ছুটিতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বন্দুক হামলা, নিহত ৬ মার্কিন-দক্ষিণ কোরীয় মহড়া পারমাণবিক যুদ্ধের প্রস্তুতি : দাবি উত্তর কোরিয়ার ৩ ডিফেন্ডারকে কাটিয়ে মেসির গোল, হেডে অ্যাসিস্ট যুবকদের জন্য ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল ঘোষণা সরকারের : প্রধানমন্ত্রী লন্ডনে ফিলিস্তিনপন্থি বিক্ষোভে ১৩৯ জন গ্রেফতার ফ্রান্সজুড়ে আবারও লাখো মানুষের বিক্ষোভ, সংঘর্ষে উত্তাল রাজপথ ক্যালিফোর্নিয়ায় হ্যালোইন সামগ্রীর দোকানে গুলি, নিহত ১ রাফিনিয়া-ইয়ামালের জোড়ায় প্রতিপক্ষকে ৬ গোলে উড়িয়ে ফের শীর্ষে বার্সেলোনা মুক্তির ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা ‘গ্যাপ’
Logo
logo

চট্টগ্রামে ৬ নম্বর বিপৎসংকেত, প্রস্তুত আশ্রয়কেন্দ্র-মেডিক্যাল টিম


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৪:৪৮ এএম

চট্টগ্রামে ৬ নম্বর বিপৎসংকেত, প্রস্তুত আশ্রয়কেন্দ্র-মেডিক্যাল টিম

ঢাকা: বাংলাদেশ উপকূলমুখী ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে চট্টগ্রাম সমুদ্রবন্দর ও কক্সবাজারকে ৬ নম্বর বিপৎসংকেত ঘোষণা করেছে আবহাওয়া অধিদপ্তর। ঘূর্ণিঝড় সিত্রাং পরিস্থিতি মোকাবেলায় চট্টগ্রাম জেলা প্রশাসন, জেলা পুলিশ ও সিভিল সার্জন কার্যালয় পৃথক কন্ট্রোলরুম চালু করেছে। সেই সাথে সব ধরনের প্রস্তুতিসহ বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মহানগরীসহ ১৫ উপজেলায় ২৯০টি মেডিক্যাল টিম প্রস্তুত রেখেছে সিভিল সার্জন কার্যালয়।

 

 

 

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. ইলিয়াছ চৌধুরী বলেন, জেলার ১৫ উপজেলার ২০০টি ইউনিয়নে একটি করে মেডিক্যাল টিম কাজ করবে। এ ছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে পাঁচটি করে মেডিক্যাল টিম, ৯টি আরবান ডিসপেনসারির অধীন ৯টি টিম ও চট্টগ্রাম জেনারেল হাসপাতালে পাঁচটি মেডিক্যাল টিম প্রস্তুত রাখা হয়েছে। সিভিল সার্জন কার্যালয়ে খোলা হয়েছে কন্ট্রোলরুম।

এদিকে জেলা প্রশাসনের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের পক্ষ থেকে ১৫ উপজেলার মধ্যে উপকূলীয় ছয়টি উপজেলায় ৫১১টি সাইক্লোন শেল্টার প্রস্তুত করা হয়েছে। পরিস্থিতি খারাপের দিকে গেলে উপকূলীয় লোকজনকে সাইক্লোন শেল্টারে সরিয়ে নেওয়ার জন্য স্থানীয় প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে উপকূলীয় ছয় উপজেলায় ২৫মেট্রিক টন চাল, পাঁচ লাখ করে টাকা ও ১৩ হাজার স্বেচ্ছাসেবক রাখা হয়েছে। দুর্যোগবিষয়ক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সজীব কুমার চক্রবর্ত্তী।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবু তৈয়ব মো. আরিফ হোসেন জানান, যেকোনো ধরনের সেবা গ্রহণের উদ্দেশ্যে বা তথ্য জানার জন্য ০১৩২০১০৮৩৯৯ নম্বরে যোগাযোগের জন্য অনুরোধ করা হচ্ছে।