NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬ | ২৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওর পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ প্রথম ভাঁজ করা আইফোন উন্মোচনে অ্যাপলকে স্যামসাংয়ের খোঁচা শৈশব থেকে হৃদরোগের সঙ্গে লড়াই, না ফেরার দেশে মিস অস্ট্রিয়া জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর
Logo
logo

দ. আফ্রিকার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে জিম্বাবুয়ে


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৪:০৮ এএম

>
দ. আফ্রিকার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে জিম্বাবুয়ে

টি-টোয়েন্টি বিশ্বকাপের নিজেদের প্রথম ম্যাচে আজ মাঠে নামছে জিম্বাবুয়ে এবং দক্ষিণ আফ্রিকা। ইতোমধ্যে টস জিতে জিম্বাবুইয়ান অধিনায়ক ক্রেইগ আরভিন ব্যাটিংয়ের সিদ্ধান্ত গ্রহণ করেছেন। ফলে বোলিংয়ে দেখা যাবে টেম্বা বাভুমার দলকে।

টস জিতে আগে ব্যাটিং করার কারণ হিসেবে ক্রেগ আরভিন জানান, ‘এই ম্যাচের শুরুতে রান পাওয়াটা আমাদের বিশ্বকাপে একটা ভালো শুরুর পথটা গড়ে দেবে, খেলা যত গড়াবে সাথে সাথে উইকেটে গতি আসবে। ইতোমধ্যে কয়েকটি ম্যাচ খেলেছিন আমরা, আশা করছি আমরা ভালো শুরু করব। আমাদের অবিশ্বাস্য সপ্তাহ ছিল গেল সপ্তাহটা এবং আমরা সত্যিই কিছু গুরুত্বপূর্ণ অর্জন করেছি এবং আশা করি আমরা আজ রাতে আরেকটি ভাল পারফরম্যান্স রাখতে পারব।’

দক্ষিণ আফ্রিকা একাদশ
কুইন্টন ডি কক, টেম্বা বাভুমা (অধিনায়ক), রাইলি রুশো, এইডেন মার্করাম, ডেভিড মিলার, ট্রিস্টান স্টাবস, ওয়েন পার্নেল, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, আনরিখ নরকিয়া, লুঙ্গি এনগিডি

জিম্বাবুয়ে একাদশ
রেজিস চাকাভা, ক্রেইগ আরভিন (অধিনায়ক), ওয়েসলি মাধভেরে, শন উইলিয়ামস, সিকান্দার রাজা, মিল্টন শুম্বা, রায়ান বার্ল, লুক জংওয়ে, টেন্ডাই চাতারা, রিচার্ড নাগারভা, ব্লেসিং মুজারাবানি।