NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬ | ১৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
নেপালের বন্যা জলবায়ু নিয়ে বিশ্বকে আরও সক্রিয় হওয়ার বার্তা দিচ্ছে: জিসিএফ প্রধান বাংলাদেশে প্রায় ৬ লাখ চাকরি ঝুঁকিতে: বিশ্বব্যাংক আমাদের সামনে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে : প্রধানমন্ত্রী মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি মানবে সরকার ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, পশ্চিম এশিয়ায় মার্কিনদের সতর্কবার্তা নিউইয়র্কে ছুরিকাঘাতের ঘটনায় নারী ব্যাংক কর্মকর্তা নিহত শাটডাউন ঠেকাতে বড় সিদ্ধান্ত, ৩৭০–৪৮ ভোটে বাজেট বিল পাস মার্কিন হাউসে ‘১৯৪৫-এর বিশ্বব্যবস্থা দিয়ে ২০২৬ চলবে না’: জাতিসংঘ সংস্কারের ডাক গুতেরেসের সাত মাসে শিশু নিখোঁজের ঘটনায় ১৫ হাজার ৭১৭ জিডি শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা
Logo
logo

১৩ বছর পর বিএনপির মরা গাঙে জোয়ার এসেছে : সেতুমন্ত্রী


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৪:৫৩ এএম

১৩ বছর পর বিএনপির মরা গাঙে জোয়ার এসেছে : সেতুমন্ত্রী

ঢাকা: ১৩ বছর পর বিএনপির আন্দোলনের মরা গাঙে জোয়ার এসেছে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির আন্দোলন তো খরার মধ্যে ছিল, এখন একটু বৃষ্টি দেখেছে। ১৩ বছরই তো মরা গাঙে জোয়ার আসে নাই, এখন জোয়ার দেখেছে। কিছু ঢেউ দেখতে পাচ্ছে, এটাকেই তারা ভাবছেন লক্ষ লোকের ঢেউ। সাংবাদিকরাও এতদিন পর ঘুমন্ত অবস্থা থেকে জেগে উঠেছে, এ ছবিটা প্রচার করতে আনন্দ পাচ্ছে।

 

এটাই গণতন্ত্রের সৌন্দর্য।

 

আজ রবিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মেট্রোরেল-১ (এমআরটি লাইন-১)-এর নির্মাণ কাজ তদারকির জন্য পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষর শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ফখরুল সাহেবরা যেভাবে লাঠিসোটা নিয়ে নেমেছেন, সেইফ এক্সিট তাদেরই প্রয়োজন। আমরা ফাইটার। বন্দুকের নল আমাদের ক্ষমতার উৎস না। নির্বাচন সবার জন্য সেইফ এক্সিট। আপনারা পরিবর্তন চাইলে নির্বাচনে আসুন। কয়েক হাজার লোক হলেই বিএনপি নেতারা বলেন লাখ লাখ লোক হয়েছে। খুলনা-ময়মনসিংহে লাখ লাখ লোক বাস্তবতার সাথে কোনো মিল নেই।

তিনি বলেন, বিএনপি এখন রাস্তায় নামছে। জাতীয় পার্টি কালকে বলছে, তাদেরই রাস্তায়ই নামতে দেওয়া হবে না। আপনারা সাংবাদিকরা অনেকেই জানেন, কি না করেছে তারা। বাধা কাকে বলে, বিএনপির আমলে পাঁচ বছরে পাঁচ দিনও আমি ওবায়দুল কাদের ঘরে থাকতে পারিনি। ফখরুল সাহেবরা বাসায় আছে। সবাই ঘরে এসির নিচে আছে।

বিএনপির কর্মসূচিতে বাধা প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, নিজেদের অতীত ভুলে যাবেন না। মার খেতে খেতে আমাদের কী অবস্থা হয়েছে। আওয়ামী লীগ অফিসের সামনে ফুটপাতে একুশে ফেব্রুয়ারির মিটিং পর্যন্ত আমরা করতে পারিনি। বাধা কাকে বলে? কিন্তু বিএনপির কোনো নেতা আজ পর্যন্ত শিকার হয়নি।

বিএনপির কর্মসূচির পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগ কোনো পাল্টা কর্মসূচি দেবে কি না জানতে চাইলে তিনি বলেন, বিএনপির সাথে কিসের পাল্টাপাল্টি। প্রতিদিন আমাদের প্রোগ্রাম হচ্ছে। লাখ লাখ লোক দেখবেন? আসেন। ২৯ তারিখ ঢাকা মহানগর সম্মেলন করব, সেখানে আসেন বলে উল্লেখ করেন তিনি।