NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬ | ১৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
নেপালের বন্যা জলবায়ু নিয়ে বিশ্বকে আরও সক্রিয় হওয়ার বার্তা দিচ্ছে: জিসিএফ প্রধান বাংলাদেশে প্রায় ৬ লাখ চাকরি ঝুঁকিতে: বিশ্বব্যাংক আমাদের সামনে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে : প্রধানমন্ত্রী মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি মানবে সরকার ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, পশ্চিম এশিয়ায় মার্কিনদের সতর্কবার্তা নিউইয়র্কে ছুরিকাঘাতের ঘটনায় নারী ব্যাংক কর্মকর্তা নিহত শাটডাউন ঠেকাতে বড় সিদ্ধান্ত, ৩৭০–৪৮ ভোটে বাজেট বিল পাস মার্কিন হাউসে ‘১৯৪৫-এর বিশ্বব্যবস্থা দিয়ে ২০২৬ চলবে না’: জাতিসংঘ সংস্কারের ডাক গুতেরেসের সাত মাসে শিশু নিখোঁজের ঘটনায় ১৫ হাজার ৭১৭ জিডি শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা
Logo
logo

ঢাকায় আসছেন জার্মান পার্লামেন্টারি স্টেট সেক্রেটারি


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৪:৫৩ এএম

>
ঢাকায় আসছেন জার্মান পার্লামেন্টারি স্টেট সেক্রেটারি

তিন সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে আগামী ২৮ অক্টোবর (শুক্রবার) ছয় দিনের সফরে ঢাকায় আসছেন জার্মান পার্লামেন্টারি স্টেট সেক্রেটারি অব দ্যা ফেডারেল মিনিস্টার ফর ইকোনোমিক কোঅপারেশন অ্যান্ড ডেভলপমেন্ট ড. বারবেল কফলার।

রোববার (২৩ অক্টোবর) এক বার্তায় এ তথ্য জানিয়েছে ঢাকায় জার্মান দূতাবাস।

দূতাবাস জানায়, বারবেল কফলারের নেতৃত্বে প্রতিনিধিদল আগামী ২৮ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ঢাকা সফর করবে। কফলারের প্রতিনিধিদলে জার্মান সংসদীয় সদস্য টিনা রুডলফ, জোহানেস ওয়াগনার এবং নুট গেরশাউ রয়েছেন।

সফরে প্রতিনিধিদলটি বাংলাদেশ সরকার এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে রাজনৈতিক বিষয়ে আলোচনা করবেন। তারা টেকসই সরবরাহ চেইন এবং জলবায়ু পরিবর্তন বিষয়ে ঢাকা, খুলনা ও যশোরে দেশটির উন্নয়ন সহযোগিতা নিয়ে হওয়া বিভিন্ন প্রকল্প পরিদর্শন করবেন।

বাংলাদেশ-জার্মানির উন্নয়ন সহযোগিতার ৫০ বছর উদযাপনে উচ্চ পর্যায়ের এ সফরটি বেশ গুরত্বপূর্ণ বলে মনে করছে জার্মান দূতাবাস।