NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬ | ১৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে প্রায় ৬ লাখ চাকরি ঝুঁকিতে: বিশ্বব্যাংক আমাদের সামনে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে : প্রধানমন্ত্রী মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি মানবে সরকার ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, পশ্চিম এশিয়ায় মার্কিনদের সতর্কবার্তা নিউইয়র্কে ছুরিকাঘাতের ঘটনায় নারী ব্যাংক কর্মকর্তা নিহত শাটডাউন ঠেকাতে বড় সিদ্ধান্ত, ৩৭০–৪৮ ভোটে বাজেট বিল পাস মার্কিন হাউসে ‘১৯৪৫-এর বিশ্বব্যবস্থা দিয়ে ২০২৬ চলবে না’: জাতিসংঘ সংস্কারের ডাক গুতেরেসের সাত মাসে শিশু নিখোঁজের ঘটনায় ১৫ হাজার ৭১৭ জিডি শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয়
Logo
logo

কমলাপুর রেলওয়ে স্টেশনের শৌচাগার থেকে মরদেহ উদ্ধার


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৪:৫৮ এএম

>
কমলাপুর রেলওয়ে স্টেশনের শৌচাগার থেকে মরদেহ উদ্ধার

রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনের শৌচাগার থেকে অজ্ঞাতনামা (৫০) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

মরদেহটি উদ্ধার করে ঢামেকে নিয়ে আসা কমলাপুর রেলওয়ে পুলিশের কনস্টেবল আলম উদ্দিন ঢাকা পোস্টকে বলেন, আমরা খবর পেয়ে দুপুরে ১টার দিকে কমলাপুর রেলস্টেশনের বাথরুম থেকে ওই ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসক জানান তিনি আগেই মারা গেছেন।

কনস্টেবল আলম উদ্দিন আরও জানান, মৃত ব্যক্তির নাম পরিচয় এখনও জানা যায়নি। প্রাথমিকভাবে মনে হচ্ছে,  স্ট্রোক করে মারা যেতে পারেন। তবুও তার মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, মৃত ব্যক্তির পরিচয় এখনও পাওয়া যায়নি। প্রযুক্তির সাহায্যে তার পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ।