NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১৭, ২০২৬ | ২ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের সব প্রতিষ্ঠান ও অর্থনীতি ফ্যাসিস্ট সরকার ধ্বংস করে গেছে : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ৫ ইউরোপীয় রাষ্ট্রদূতের বৈঠক ২০২০ নির্বাচনে চীনের হস্তক্ষেপের দাবি ট্রাম্পের, অভিযোগ অস্বীকার করল বেইজিং বিশ্বকাপ ফাইনালের টিকিটে আগুন, সর্বনিম্ন কত? সন্তানদের মিস করে আবেগঘন পোস্ট ‘সেলিনা জেটলি’র জুলাই শহীদ দিবস আজ সেমিফাইনালে গোল না করেও গোল্ডেন বুটের দৌড়ে এমবাপেকে ছাড়ালেন মেসি যৌন নিপীড়ন মামলায় ৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিলেন ট্রাম্প আর্জেন্টিনা কাপ জিতলে আরেকটা বিয়ে করব: পরীমণি আজ ‘প্রাথমিক শিক্ষা পদক’ দেবেন প্রধানমন্ত্রী
Logo
logo

রাশমিকার চেয়েও বেশি পারিশ্রমিক হাঁকছেন শ্রীনিধি


খবর   প্রকাশিত:  ১১ ফেব্রুয়ারী, ২০২৫, ০৩:১৬ এএম

>
রাশমিকার চেয়েও বেশি পারিশ্রমিক হাঁকছেন শ্রীনিধি

‘কেজিএফ ২’ ছবির দারুন সাফল্যের পর বেশ কিছু ছবিতে অভিনয় করার প্রস্তাব পেয়েছেন ছবির অভিনেত্রী শ্রীনিধি শেঠি। ছবিতে রকিং স্টার খ্যাত অভিনেতা যশ এর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন তিনি। এই মুহূর্তে অভিনেত্রী বেশ মোটা অংকের পারিশ্রমিক হাঁকছেন। ‘কেজিএফ’ ছবির দু’টি পার্টেই অভিনয় করেছেন শ্রীনিধি।

একটি প্রতিবেদন অনুযায়ী কয়েকটি নতুন ছবিতে অভিনয়ের জন্য তেলেগু ছবির কিছু প্রযোজক শ্রীনিধিকে প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু অভিনেত্রী এতোটাই মোটা অঙ্কের পারিশ্রমিক দাবি করেছেন যে তা শুনে প্রযোজকরা যথেষ্ট অবাক হয়েছেন।

 

প্রসঙ্গত, রাশমিকা মান্দানা যে পারিশ্রমিক নিচ্ছেন তার চেয়ে অনেক বেশি পারিশ্রমিক দাবি করছেন শ্রীনিধি। ‘পুষ্পা’ ছবিতে আল্লু অর্জুনের বিপরীতে অভিনয় করে রাশমিকা তিন কোটি টাকা পারিশ্রমিক পেয়েছেন। যদিও এই ছবির দ্বিতীয় পাটের তার পারিশ্রমিক কয়েকগুণ বাড়ানো হয়েছে।

এদিকে শ্রীনিধি রাশমিকার সেই বর্ধিত পারিশ্রমিকের চেয়েও অনেক বেশি পারিশ্রমিক দাবি করছেন বলে সূত্রের খবর। এই মুহূর্তে অভিনেত্রীর হাতে একটি তামিল ছবির কাজ রয়েছে। কোবরা শীর্ষক এই ছবির কেন্দ্রীয় চরিত্র বিক্রম এর বিপরীতে দেখা যাবে শ্রীনিধিকে।

অ্যাকশন থ্রিলার ঘরানার এই ছবিটি পরিচালনা করছেন আর.অজয়। আগামী ১১ আগস্ট ছবিটি মুক্তি পাওয়ার কথা।