NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, নভেম্বর ২, ২০২৬ | ১৮ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
পোশাক কারখানা চালু রেখে জনগণের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর হ্যালোইন উৎসবের ছুটিতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বন্দুক হামলা, নিহত ৬ মার্কিন-দক্ষিণ কোরীয় মহড়া পারমাণবিক যুদ্ধের প্রস্তুতি : দাবি উত্তর কোরিয়ার ৩ ডিফেন্ডারকে কাটিয়ে মেসির গোল, হেডে অ্যাসিস্ট যুবকদের জন্য ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল ঘোষণা সরকারের : প্রধানমন্ত্রী লন্ডনে ফিলিস্তিনপন্থি বিক্ষোভে ১৩৯ জন গ্রেফতার ফ্রান্সজুড়ে আবারও লাখো মানুষের বিক্ষোভ, সংঘর্ষে উত্তাল রাজপথ ক্যালিফোর্নিয়ায় হ্যালোইন সামগ্রীর দোকানে গুলি, নিহত ১ রাফিনিয়া-ইয়ামালের জোড়ায় প্রতিপক্ষকে ৬ গোলে উড়িয়ে ফের শীর্ষে বার্সেলোনা মুক্তির ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা ‘গ্যাপ’
Logo
logo

জাতীয় গ্রিডে বিপর্যয়ের পেছনে অবহেলা রয়েছে : প্রতিমন্ত্রী


খবর   প্রকাশিত:  ০৭ অক্টোবর, ২০২৪, ১০:৩৭ এএম

>
জাতীয় গ্রিডে বিপর্যয়ের পেছনে অবহেলা রয়েছে : প্রতিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছেন, জাতীয় গ্রিডের বিপর্যয়ের পেছনে দায়িত্বে অবহেলা ও অব্যবস্থাপনা রয়েছে। এ কাজের সঙ্গে যারা জড়িত তাদের সবাইকে চাকরিচ্যুত করা হবে। 

শনিবার (১৫ অক্টোবর) কেরানীগঞ্জে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিদ্যুৎ প্রতিমন্ত্রী এসব কথা জানান।

নসরুল হামিদ বলেন, গ্রিডের বিষয়ে তদন্ত প্রতিবেদন এখনও লিখিতভাবে পাইনি। কিন্তু আমরা দেখেছি গ্রিড বিপর্যয়ে পড়েছে ম্যানেজমেন্টের কারণে। বিদ্যুৎ বিভাগকে বলেছি নামগুলো প্রস্তাব করতে। পেলে রোববার অথবা পরদিন সোমবারের মধ্যে বিপর্যয়ে জড়িত সবাইকে আমরা চাকরিচ্যুত করব। তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেব।

উল্লেখ্য, গত ৪ অক্টোবর একযোগে দেশের একটি বড় অংশে বিদ্যুৎ বিপর্যয়ের ঘটনা ঘটে। সেদিন প্রায় সাত ঘণ্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকে রাজধানী ঢাকাসহ দেশের অনেক জেলা। এ বিষয়ে তিনটি তদন্ত কমিটি গঠন হয়।