NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬ | ১৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে প্রায় ৬ লাখ চাকরি ঝুঁকিতে: বিশ্বব্যাংক আমাদের সামনে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে : প্রধানমন্ত্রী মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি মানবে সরকার ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, পশ্চিম এশিয়ায় মার্কিনদের সতর্কবার্তা নিউইয়র্কে ছুরিকাঘাতের ঘটনায় নারী ব্যাংক কর্মকর্তা নিহত শাটডাউন ঠেকাতে বড় সিদ্ধান্ত, ৩৭০–৪৮ ভোটে বাজেট বিল পাস মার্কিন হাউসে ‘১৯৪৫-এর বিশ্বব্যবস্থা দিয়ে ২০২৬ চলবে না’: জাতিসংঘ সংস্কারের ডাক গুতেরেসের সাত মাসে শিশু নিখোঁজের ঘটনায় ১৫ হাজার ৭১৭ জিডি শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয়
Logo
logo

শান্তিরক্ষা মিশনে নিহত তিন শান্তিরক্ষীর দাফন সম্পন্ন


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৫:১৬ এএম

>
শান্তিরক্ষা মিশনে নিহত তিন শান্তিরক্ষীর দাফন সম্পন্ন

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অপারেশন কার্যক্রম পরিচালনার সময়ে ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণে নিহত তিনজন বাংলাদেশি শান্তিরক্ষীর নামাজে জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে।

শনিবার (১৫ অক্টোবর) ঢাকা সেনানিবাসের আর্মি এভিয়েশন হ্যাঙ্গারে তাদের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদসহ ঢাকা সেনানিবাসের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সব পদবির সদস্যরা উপস্থিত ছিলেন বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পক্ষে থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আইএসপিআর জানায়, এ সময় সেনাবাহিনী প্রধান নিহত শান্তিরক্ষীদের সম্মানে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে সেনাসদস্যদের মরদেহ আর্মি এভিয়েশনের হেলিকপ্টারে করে নিজ নিজ গ্রামে (ব্রাহ্মণবাড়িয়া, সিরাজগঞ্জ ও নীলফামারী) পাঠানো হয় এবং সেখানে সম্পূর্ণ সামরিক মর্যাদায় নিহতদের দাফন সম্পন্ন হয়।

উল্লেখ্য, গত ৩ অক্টোবর সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে স্থানীয় সময় রাত ৮টা ৩৫ মিনিটে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের আভিযানিক কার্যক্রম পরিচালনার সময় বাংলাদেশি শান্তিরক্ষীরা আইইডি বিস্ফোরণের কবলে পড়লে তিনজন বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হন।

প্রয়াত সেনাসদস্যদের মরদেহ গত ১৪ অক্টোবর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছায়। এখন পর্যন্ত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ১২৯ জন বাংলাদেশের সেনাসদস্য প্রাণ বিসর্জন দিয়ে স্মৃতিতে অম্লান হয়ে আছেন।

জীবনের ঝুঁকি নিয়েও বাংলাদেশ শান্তিরক্ষীরা আফ্রিকার ৮টি দেশে শান্তিরক্ষা কার্যক্রমে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে বিশ্বের দরবারে বাংলাদেশের মর্যাদা অক্ষুণ্ন রেখে চলেছেন।