NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, আগস্ট ৩০, ২০২৬ | ১৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে বায়ার্নের সঙ্গে চুক্তি নবায়ন নিয়ে মুখ খুললেন কেইন নেপালের সেই ভয়াবহ অভিজ্ঞতা, দেশে ফিরে যা জানালেন অপু বিশ্বাস জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের নির্বাহী আদেশে যুক্তরাষ্ট্রের মহাকাশ একাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ ইরানের আর্থিক নেটওয়ার্কে নতুন মার্কিন নিষেধাজ্ঞা নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত ৫৩৮, নিখোঁজ প্রায় ১,০০০ ট্রাম্পের নির্বাহী আদেশে লেক অন্টারিওর নতুন নাম ‘লেক আমেরিকা’ হাসিনাকে ঘিরে টানাপোড়েন, তবুও কেন তারেক রহমানকে দিল্লিতে নিতে আগ্রহী ভারত
Logo
logo

সিনেমার শুটিংয়ে ফিরছেন পূর্ণিমা


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৬:৫৫ এএম

>
সিনেমার শুটিংয়ে ফিরছেন পূর্ণিমা

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। চলতি বছরের ২৭ মে আবারও বিয়ে করেছেন তিনি। তার নতুন বরের নাম আশফাকুর রহমান রবিন। তিনি একটি বহুজাতিক কোম্পানিতে মার্কেটিং বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা। বিয়ের পর এতদিন স্বামীকেই সময় দিয়েছেন পূর্ণিমা। সেরেছেন হানিমুনও।

তবে অনেক দিন ধরে নতুন কোনো সিনেমায় শুটিংয়ে দেখা যাচ্ছিল না নায়িকাকে। ভক্তদের জন্য সুখবর হলো, দীর্ঘদিন পর আবারও সিনেমার শুটিংয়ে ক্যামেরার সামনে দাঁড়াতে যাচ্ছেন পূর্ণিমা।

রোববার (১৬ অক্টোবর) থেকে নতুন সিনেমার শুটিং শুরু করবেন এই নায়িকা। সিনেমাটির নাম ‘আহারে জীবন’। এটি পরিচালনা করছেন ছটকু আহমেদ। সিনেমাটি সরকারি অনুদানে নির্মিত হচ্ছে। 

জানা যায়, সিনেমাটির প্রথম পর্যায়ের শুটিং হবে রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে। চলবে টানা কয়েকদিন। 

পূর্ণিমা বলেন, “এ সিনেমার গল্প শুনে ভালো লেগেছে। তাছাড়া ছটকু ভাই অভিজ্ঞ একজন পরিচালক। তার নির্মিত সালমান শাহকে নিয়ে ‘সত্যের মৃত্যু নেই’, ‘বুকের ভেতর আগুন’ সিনেমা দুটি দর্শকপ্রিয়। এমন গুণী পরিচালকের সিনেমাতে কাজ করতে যাচ্ছি, এটা ভালোলাগার বিষয়।”

তিনি আরও বলেন, ‘আমার বন্ধু ফেরদৌসও আছে এ সিনেমায়। ইতোমধ্যেই সূচরিতা ম্যাডামও যুক্ত হয়েছেন। সব মিলিয়ে আশা করছি একটি ভালো সিনেমাই হবে।’

উল্লেখ্য, সর্বশেষ নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত ‘গাঙচিল’ এবং ‘জ্যাম’ সিনেমায় অভিনয় করেছেন পূর্ণিমা। দুটি সিনেমাই মুক্তির অপেক্ষায় রয়েছে। তার মধ্যেই ‘আহারে জীবন’ সিনেমায় যুক্ত হলেন নায়িকা।