NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬ | ১৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে প্রায় ৬ লাখ চাকরি ঝুঁকিতে: বিশ্বব্যাংক আমাদের সামনে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে : প্রধানমন্ত্রী মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি মানবে সরকার ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, পশ্চিম এশিয়ায় মার্কিনদের সতর্কবার্তা নিউইয়র্কে ছুরিকাঘাতের ঘটনায় নারী ব্যাংক কর্মকর্তা নিহত শাটডাউন ঠেকাতে বড় সিদ্ধান্ত, ৩৭০–৪৮ ভোটে বাজেট বিল পাস মার্কিন হাউসে ‘১৯৪৫-এর বিশ্বব্যবস্থা দিয়ে ২০২৬ চলবে না’: জাতিসংঘ সংস্কারের ডাক গুতেরেসের সাত মাসে শিশু নিখোঁজের ঘটনায় ১৫ হাজার ৭১৭ জিডি শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয়
Logo
logo

নিত্যপণ্যের দাম ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে যা করার সব করব


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৫:৪২ এএম

নিত্যপণ্যের দাম ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে যা করার সব করব

ঢাকা: প্রতিটি নিত্যপণ্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, মনুষ্যসৃষ্ট দুর্যোগ-এগুলো সবসময় আমাদের মোকাবিলা করতে হয়, করতে হবে। সেটা আমরা করতে পারব। জনগণই হচ্ছে আমাদের সবচেয়ে বড় শক্তি।

জনগণ যতক্ষণ আমাদের সঙ্গে আছে, আমাদের চিন্তার কিছু নেই।

 

প্রধানমন্ত্রী বলেন, ইউক্রেন যুদ্ধের ফলে বিশ্বে যে অর্থনৈতিক মন্দা দেখা দিচ্ছে, তারমধ্যেও দেশকে এগিয়ে নিতে হবে। প্রতিটি নিত্যপ্রয়োজনীয় পণ্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার আওতার মধ্যে যাতে থাকে সেই প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। তার জন্য যা যা করণীয়, সেটা আমরা করব।

মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) সকালে রাজধানীরে শেরেবাংলা নগরের পরিকল্পনা কমিশনে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘অন্তত যে অর্জনটা আমরা করেছি, উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি, এই মর্যাদাটা ধরে রেখে বাস্তবায়ন করে আমরা যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি। যাতে আমরা ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে পারি। ’

অহেতুক প্রকল্প নিয়ে, অনেকগুলো টাকা দেখে সেখানে ঝাঁপিয়ে না পরার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। উন্নয়ন প্রকল্প গ্রহণের ক্ষেত্রে প্রধানমন্ত্রী বলেন, প্রত্যেকটা প্রকল্প গ্রহণের আগে আমাদের কাছে অনেক ধরনের প্রস্তাব আসে। অনেক আন্তর্জাতিক সংস্থাও প্রস্তাব নিয়ে আসে। সেখানে আমাদের যেটা করতে হবে, কোন প্রকল্প বাস্তবায়ন করলে আমার দেশের মানুষের উপকার হবে, তার থেকে আমরা কিছু অর্জন করতে পারব।