NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, নভেম্বর ২, ২০২৬ | ১৮ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
পোশাক কারখানা চালু রেখে জনগণের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর হ্যালোইন উৎসবের ছুটিতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বন্দুক হামলা, নিহত ৬ মার্কিন-দক্ষিণ কোরীয় মহড়া পারমাণবিক যুদ্ধের প্রস্তুতি : দাবি উত্তর কোরিয়ার ৩ ডিফেন্ডারকে কাটিয়ে মেসির গোল, হেডে অ্যাসিস্ট যুবকদের জন্য ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল ঘোষণা সরকারের : প্রধানমন্ত্রী লন্ডনে ফিলিস্তিনপন্থি বিক্ষোভে ১৩৯ জন গ্রেফতার ফ্রান্সজুড়ে আবারও লাখো মানুষের বিক্ষোভ, সংঘর্ষে উত্তাল রাজপথ ক্যালিফোর্নিয়ায় হ্যালোইন সামগ্রীর দোকানে গুলি, নিহত ১ রাফিনিয়া-ইয়ামালের জোড়ায় প্রতিপক্ষকে ৬ গোলে উড়িয়ে ফের শীর্ষে বার্সেলোনা মুক্তির ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা ‘গ্যাপ’
Logo
logo

কসোভোর উপ-পররাষ্ট্রমন্ত্রী ঢাকায়


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৬:০৫ এএম

>
কসোভোর উপ-পররাষ্ট্রমন্ত্রী ঢাকায়

দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে চার দি‌নের সফ‌রে ঢাকায় পৌঁছেছেন কসোভোর উপ-পররাষ্ট্রমন্ত্রী ক্রেসনিক আহমেতি।

রোববার (৯ অক্টোবর) এ তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ছেন পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ের এক কর্মকর্তা।

তি‌নি জানান, আজ ঢাকায় এসেছেন কসোভোর উপ-পররাষ্ট্রমন্ত্রী। এ সফ‌রে তিনি সরকারের উচ্চ-পর্যায়ের কর্মকর্তা ও একাধিক নেতার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

কূট‌নৈ‌তিক সূত্র বল‌ছে, উপ-পররাষ্ট্রমন্ত্রীর সফ‌রে ঢাকা ও প্রিস্টিনার মধ্যে ফরেন অফিস কনসালটেশন (এফওসি) অনুষ্ঠিত হওয়ার পাশাপাশি দুদেশের মধ্যে দুটি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। 

আহমেতির সফ‌রে দুদেশের কর্মকর্তারা ফরেন সার্ভিস একাডেমিতে প্রশিক্ষণ বিনিময় ছাড়াও অর্থনৈতিক সহযোগিতা, বিনিয়োগ সুরক্ষা ও উন্নয়ন, দ্বৈতকর পরিহার ও জনশক্তি রপ্তানির বিষয়ে চুক্তি করা নিয়ে আলোচনা করবেন।

জানা গেছে, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মো‌মেন, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও সংস্কৃতি প্রতিমন্ত্রী এম খা‌লি‌দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন উপ-পররাষ্ট্রমন্ত্রী। ফরেন সার্ভিস একাডেমিতে একটি সেমিনারে বক্তব্য দেওয়ার কথা র‌য়ে‌ছে তার।