NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬ | ১৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে প্রায় ৬ লাখ চাকরি ঝুঁকিতে: বিশ্বব্যাংক আমাদের সামনে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে : প্রধানমন্ত্রী মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি মানবে সরকার ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, পশ্চিম এশিয়ায় মার্কিনদের সতর্কবার্তা নিউইয়র্কে ছুরিকাঘাতের ঘটনায় নারী ব্যাংক কর্মকর্তা নিহত শাটডাউন ঠেকাতে বড় সিদ্ধান্ত, ৩৭০–৪৮ ভোটে বাজেট বিল পাস মার্কিন হাউসে ‘১৯৪৫-এর বিশ্বব্যবস্থা দিয়ে ২০২৬ চলবে না’: জাতিসংঘ সংস্কারের ডাক গুতেরেসের সাত মাসে শিশু নিখোঁজের ঘটনায় ১৫ হাজার ৭১৭ জিডি শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয়
Logo
logo

৩ শান্তিরক্ষীর মৃত্যু : অপরাধীদের শনাক্তের আহ্বান জাতিসংঘের


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৬:১২ এএম

>
৩ শান্তিরক্ষীর মৃত্যু : অপরাধীদের শনাক্তের আহ্বান জাতিসংঘের

মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে বাংলাদেশের তিন শান্তিরক্ষী নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। হামলাকারীদের শনাক্ত ও দ্রুত বিচারের পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি।

স্থানীয় সময় মঙ্গলবার (৪ অক্টোবর) জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক স্বাক্ষরিত এক বিবৃতিতে এ শোক জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, নিহতদের পরিবার ও বাংলাদেশ সরকারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। এছাড়া চিকিৎসাধীন অবস্থায় থাকা আহত মেজর আশরাফুল হকের দ্রুত সুস্থতাও কামনা করেছেন তিনি।

বিবৃতি উল্লেখ করা হয়, মধ্য আফ্রিকান রিপাবলিক কর্তৃপক্ষকে এই হামলার অপরাধীদের শনাক্তে কোনো ধরনের চেষ্টার কমতি না রাখার আহ্বান জানিয়েছেন মহাসচিব। তিনি মধ্য আফ্রিকান কর্তৃপক্ষকে রাতের ফ্লাইটের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানিয়েছেন। যা শান্তিরক্ষীদের নিরাপত্তায় নেতিবাচক প্রভাব ফেলে।

এদিকে, বুধবার (৫ অক্টোবর) জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর বাংলাদেশ অফিস থেকে পাঠানো এক বিবৃতিতে নিহত তিন বাংলাদেশি শান্তিরক্ষী জাহাঙ্গীর আলম, জসিম উদ্দিন ও শরীফ হোসেনের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করা হয়েছে। এছাড়া চিকিৎসাধীন অবস্থায় থাকা আহত মেজর আশরাফুল হকের দ্রুত সুস্থতাও কামনা করেছে সংস্থাটি।

বিবৃতিতে বলা হয়, জাতিসংঘের শান্তিরক্ষীরা খুবই ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করেন। যারা ঝুঁকি নিয়ে নিজেদের জীবন বিপন্ন করে এভাবে দায়িত্ব পালন করছেন এবং শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখছেন, জাতিসংঘ সব সময় তাদের পাশে থাকবে।