NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬ | ১৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে প্রায় ৬ লাখ চাকরি ঝুঁকিতে: বিশ্বব্যাংক আমাদের সামনে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে : প্রধানমন্ত্রী মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি মানবে সরকার ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, পশ্চিম এশিয়ায় মার্কিনদের সতর্কবার্তা নিউইয়র্কে ছুরিকাঘাতের ঘটনায় নারী ব্যাংক কর্মকর্তা নিহত শাটডাউন ঠেকাতে বড় সিদ্ধান্ত, ৩৭০–৪৮ ভোটে বাজেট বিল পাস মার্কিন হাউসে ‘১৯৪৫-এর বিশ্বব্যবস্থা দিয়ে ২০২৬ চলবে না’: জাতিসংঘ সংস্কারের ডাক গুতেরেসের সাত মাসে শিশু নিখোঁজের ঘটনায় ১৫ হাজার ৭১৭ জিডি শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয়
Logo
logo

এখন পর্যন্ত মানবসৃষ্ট কোনো গাফিলতি খুঁজে পায়নি তদন্ত কমিটি


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৬:১৩ এএম

>
এখন পর্যন্ত মানবসৃষ্ট কোনো গাফিলতি খুঁজে পায়নি তদন্ত কমিটি

জাতীয় গ্রিডের ইস্টার্ন (পূর্ব) অঞ্চলে অনাকাঙ্ক্ষিত বিদ্যুৎ বিভ্রাটের ঘটনায় এখন পর্যন্ত (বুধবার বিকেল) মানবসৃষ্ট কোনো গাফিলতির প্রমাণ খুঁজে পায়নি গঠিত তদন্ত কমিটি।

গতকাল দুপুর ২টা ৪ মিনিটে জাতীয় গ্রিডের ইস্টার্ন অঞ্চলে (ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, ময়মনসিংহ) বিদ্যুৎ বিভ্রাট হয়। এ ঘটনায় গতকালই একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) নির্বাহী পরিচালক (পিঅ্যান্ডডি) ইয়াকুব ইলাহী চৌধুরীকে এ কমিটির প্রধান করা হয়।

তদন্তের বিষয়ে জানতে চাইলে ইয়াকুব ইলাহী চৌধুরী বুধবার (৫ অক্টোবর) দুপুরে ঢাকা পোস্টকে জানান, এ ঘটনায় তারা কাজ করছেন। এখন পর্যন্ত মানব সৃষ্ট কোনো গাফিলতি খুঁজে পাওয়া যায়নি। 

পিজিসিবি নির্বাহী পরিচালক বলেন, ‘মূল ঘটনাটি কোথায় ঘটেছে, এটি জানার জন্য আমরা কাজ করছি। এগুলো সব মিলি সেকেন্ডের মধ্যেই ঘটে। কোনটা আগে, কোনটা পরে আবার এটার কারণে ওটা হলো নাকি অন্য কারণে এটা হল, এগুলোই আমরা খুঁজছি। এগুলো বিভিন্ন যান্ত্রিক ডাটা। যন্ত্রের মধ্যে সময় থাকে৷ কী ঘটেছিল, সেটা থাকে, বিভিন্ন গ্রাফ-এগুলো এনালাইসিস করতে হবে।’

এ ঘটনায় কারো কোনো গাফিলতি দেখছেন কী না- জানতে চাইলে তিনি বলেন, ‘না, না, হিউম্যান (মানুষের) গাফিলতি এখন পর্যন্ত আমাদের চোখে পড়েনি।’