NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, আগস্ট ৩০, ২০২৬ | ১৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে বায়ার্নের সঙ্গে চুক্তি নবায়ন নিয়ে মুখ খুললেন কেইন নেপালের সেই ভয়াবহ অভিজ্ঞতা, দেশে ফিরে যা জানালেন অপু বিশ্বাস জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের নির্বাহী আদেশে যুক্তরাষ্ট্রের মহাকাশ একাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ ইরানের আর্থিক নেটওয়ার্কে নতুন মার্কিন নিষেধাজ্ঞা নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত ৫৩৮, নিখোঁজ প্রায় ১,০০০ ট্রাম্পের নির্বাহী আদেশে লেক অন্টারিওর নতুন নাম ‘লেক আমেরিকা’ হাসিনাকে ঘিরে টানাপোড়েন, তবুও কেন তারেক রহমানকে দিল্লিতে নিতে আগ্রহী ভারত
Logo
logo

একাত্তরের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি দাবিতে নিউইয়র্কে র‌্যালি


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৯:১৯ এএম

একাত্তরের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি দাবিতে নিউইয়র্কে র‌্যালি

একাত্তরের মুক্তিযুদ্ধে পাকিস্তানী বাহিনী বাংলাদেশে যে গণহত্যা চালিয়েছে তার আন্তর্জাতিক স্বীকৃতি দাবিতে নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায় ৩ অক্টোবর র‌্যালি অনুষ্ঠিত হলো ‘সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১’র যুক্তরাষ্ট্র ইউনিটের উদ্যোগে। 

দুর্যোগপূর্ণ আবহাওয়া সত্ত্বেও উল্লেখযোগ্যসংখ্যক মুক্তিযোদ্ধা এবং নতুন প্রজন্মের প্রবাসীরা এতে অংশ নেন। জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের ৫১তম অধিবেশনে যে সময় এ নিয়ে আলোচনা হবার কথা, ঠিক তখোনই এ র‌্যালি অনুষ্ঠিত হলো। 

র‌্যালি থেকে বক্তারা জাতিসংঘের প্রতি উদাত্ত আহ্বান জানান জাতিসংঘ সনদের পরিপূরক বাংলাদেশের গণহত্যাকে স্বীকার করে নেয়ার। এটা সময়ের দাবি বলেও উল্লেখ করেন বক্তারা। আরো উল্লেখ করা হয় যে, মানবাধিকার কাউন্সিলের আলোচনার পরিপ্রেক্ষিতে শীঘ্রই আরেকটি কর্মসূচি গ্রহণ করা হবে। 

 

সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রেজাউল বারির সঞ্চালনায় সংক্ষিপ্ত এ র‌্যালিতে বক্তব্য রাখেন একুশে পদকপ্রাপ্ত শিল্পী ও কণ্ঠযোদ্ধা রথীন্দ্রনাথ রায়, সংগঠনের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ, প্রচার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, কম্যুনিটি এ্যাক্টিভিস্ট জাকির হোসেন বাচ্চু এবং শুভ রায়, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতা সাখাওয়াত বিশ্বাস, সাংবাদিক কানু দত্ত, আদিত্য শাহীন, সুজন আহমেদ, সৌমিক আহমেদ প্রমুখ।