NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬ | ১৯ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ন্যায়বিচার নিশ্চিত হলেই টেকসই শান্তির সংস্কৃতি গড়ে তোলা সম্ভব : আইরিন খান আমি রাজপরিবারের হলে মেগান আর প্রিন্স হ্যারিকে ফিরিয়ে নিতাম না : ট্রাম্প শান্তিচুক্তির অগ্রগতি হলে পুতিনের সঙ্গে আবার বৈঠকে বসতে চান ট্রাম্প বিশেষ সম্মানে মেসির ক্যারিয়ার উদযাপন করবে আর্জেন্টিনা সব ধরনের প্রচার থেকে আড়ালে যাচ্ছেন আরিয়ানা গ্রান্ডে নেপালের বন্যা জলবায়ু নিয়ে বিশ্বকে আরও সক্রিয় হওয়ার বার্তা দিচ্ছে: জিসিএফ প্রধান বাংলাদেশে প্রায় ৬ লাখ চাকরি ঝুঁকিতে: বিশ্বব্যাংক আমাদের সামনে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে : প্রধানমন্ত্রী মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি মানবে সরকার ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, পশ্চিম এশিয়ায় মার্কিনদের সতর্কবার্তা
Logo
logo

হাওয়ায় উড়ে গিয়ে খাবার দিচ্ছে ডেলিভারি বয়! ভিডিও ভাইরাল


খবর   প্রকাশিত:  ৩১ ডিসেম্বর, ২০২৪, ০৭:৫১ এএম

>
হাওয়ায় উড়ে গিয়ে খাবার দিচ্ছে ডেলিভারি বয়! ভিডিও ভাইরাল

প্রতিযোগিতার বাজারে গ্রাহককে আকৃষ্ট করতে নিত্যনতুন চকম নিয়ে হাজির হন ব্যবসায়ীরা। সেটা খাবার হোক কিংবা কাপড়-চোপড়। কেউ দেয় বড় ছাড়ের অফার আবার কেউ ডেলভারি চার্জ ফ্রি! খাবার ডেভিভারির ক্ষেত্রে অনেকে আবার ৩০ মিনিটের পরিবর্তে এখন ১০ মিনিটে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে।

সম্প্রতি সৌদি আরবের এক ডেলিভারি ম্যানের খাবার সরবরাহের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তাতে দেখা যায়, এক ব্যক্তি উড়ে গিয়ে বহুতল ভবনে খাবার সরবরাহ করছেন।

ভিডিওতে দেখা যায়, একজন ডেলিভারি বয়, জেটপ্যাক পরে হাতে ফুড প্যাকেজ নিয়ে উড়ে যাচ্ছে। তিনি উড়ে গিয়ে একটি বহুতল থেকে সামনের উঁচু ভবনের বারান্দায় গিয়ে ল্যান্ড করলেন। তারপর ভিডিয়োটি খুব স্পষ্ট নয়। তবে বারান্দায় এক মহিলাকে অপেক্ষা করতে দেখা যাচ্ছে। সম্ভবত, ওই মহিলাকেই ফুড প্যাকেজ ডেলিভার করতেই গিয়েছেন ফ্লাইং ডেলিভারি বয়। আর সেই মুহূর্তেরই ভিডিয়ো এখন নেট দুনিয়া তোলপাড় করে দিচ্ছে।

টুইটারে ভিডিওটি ইতোমধ্যে ৪.৪ মিলিয়ন ভিউ ও ৮১ হাজারের বেশি লাইক পেয়েছে। ‘ডেইলি লাউড’ নামে একটি টুইটার পেজ থেকে ভিডিওটি ছাড়া হয়েছে। ক্যাপশনে লেখা, ‘সৌদি আরবের প্রথম ফ্লাইং ডেলিভারি ম্যান’। স্বাভাবিক ভাবেই এরকম একটি ভিডিও দেখে নেটিজেনরা অবাক। 

অনেকে অনেকরকম মন্তব্যও করেছেন। কেউ লিখেছেন, আদৌ এতে কোনো লাভ আছে? আবার একজন লিখেছেন, এইভাবে তো খাবারের থেকে ডেলিভারির দাম বেশি পড়বে! আবার অনেকে এই ভিডিয়োটি এডিটেড বলে দাবি করেছেন। এই ভিডিও আসল হোক বা নকল, পিঠে জেটপ্যাক নিয়ে মানুষের উড়ে বেড়ানোর দিন বোধয় আর বেশি দূর নেই।