NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬ | ১৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
আমাদের সামনে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে : প্রধানমন্ত্রী মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি মানবে সরকার ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, পশ্চিম এশিয়ায় মার্কিনদের সতর্কবার্তা নিউইয়র্কে ছুরিকাঘাতের ঘটনায় নারী ব্যাংক কর্মকর্তা নিহত শাটডাউন ঠেকাতে বড় সিদ্ধান্ত, ৩৭০–৪৮ ভোটে বাজেট বিল পাস মার্কিন হাউসে ‘১৯৪৫-এর বিশ্বব্যবস্থা দিয়ে ২০২৬ চলবে না’: জাতিসংঘ সংস্কারের ডাক গুতেরেসের সাত মাসে শিশু নিখোঁজের ঘটনায় ১৫ হাজার ৭১৭ জিডি শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয় ‘লেক অন্টারিও’-র নাম পাল্টে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ ট্রাম্পের
Logo
logo

সৌদি প্রিন্সকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০১:৫৯ এএম

>
সৌদি প্রিন্সকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন।
 
সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সৌদির পররাষ্ট্রবিষয়ক ভাইস-মিনিস্টার ওয়ালিদ এল খেরেজির কাছে রিয়াদে তার মন্ত্রণালয়ের কার্যালয়ে এ আমন্ত্রণপত্র হস্তান্তর করেছেন।

রিয়াদের বাংলাদেশ দূতাবাস জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিঠিতে দুই ভ্রাতৃপ্রতিম দেশ ও জনগণের দৃঢ় বন্ধন ও শক্তিশালী দ্বিপক্ষীয় সম্পর্কের কথা উল্লেখ করেন এবং বিভিন্ন ক্ষেত্রে দুদেশের সমর্থন আগামী দিনে আরও বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন।

রাষ্ট্রদূত দুই ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক এবং অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় ও সহযোগিতা অব্যাহত রাখা, আন্তর্জাতিক সংস্থায় একে অপরকে সমর্থন করাসহ দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করেন।

ক্রাউন প্রিন্স সৌদি আরবের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান রাষ্ট্রদূত।