NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬ | ১৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
আমাদের সামনে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে : প্রধানমন্ত্রী মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি মানবে সরকার ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, পশ্চিম এশিয়ায় মার্কিনদের সতর্কবার্তা নিউইয়র্কে ছুরিকাঘাতের ঘটনায় নারী ব্যাংক কর্মকর্তা নিহত শাটডাউন ঠেকাতে বড় সিদ্ধান্ত, ৩৭০–৪৮ ভোটে বাজেট বিল পাস মার্কিন হাউসে ‘১৯৪৫-এর বিশ্বব্যবস্থা দিয়ে ২০২৬ চলবে না’: জাতিসংঘ সংস্কারের ডাক গুতেরেসের সাত মাসে শিশু নিখোঁজের ঘটনায় ১৫ হাজার ৭১৭ জিডি শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয় ‘লেক অন্টারিও’-র নাম পাল্টে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ ট্রাম্পের
Logo
logo

শ্রমিক কল্যাণ তহবিলে ২ কোটি ২১ লাখ টাকা লভ্যাংশ জমা দিলো ইডটকো


খবর   প্রকাশিত:  ১৪ ডিসেম্বর, ২০২৩, ০২:১৯ এএম

>
শ্রমিক কল্যাণ তহবিলে ২ কোটি ২১ লাখ টাকা লভ্যাংশ জমা দিলো ইডটকো

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে ২ কোটি ২১ লাখ টাকা লভ্যাংশ জমা দিয়েছে শীর্ষ স্থানীয় টেলিযোগাযোগ অবকাঠামো নির্মাণ কোম্পানি ইডটকো বাংলাদেশ।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের সাথে ইডটকোর কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর রিকি স্টেইনের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করে চেক হস্তান্তর করেন।

বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী কোম্পানির নিট লাভের শতকরা পাঁচ ভাগের এক দশমাংশ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে জমা দেওয়ার বিধান রয়েছে। এ পর্যন্ত দেশি-বিদেশি এবং বহুজাতিক মিলে ২৭৫টি কোম্পানি এ তহবিলে নিয়মিত লভ্যাংশ জমা দিয়েছে। এ তহবিলে আজ পর্যন্ত জমার পরিমাণ প্রায় ৭৫০ কোটি টাকা। 

এ তহবিল থেকে প্রাতিষ্ঠানিক অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের কর্মস্থলে দুর্ঘটনাজনিত মৃত্যুতে, আহত, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত শ্রমিকের চিকিৎসা এবং শ্রমিকের মেধাবী সন্তানের উচ্চশিক্ষায় সহায়তা দেওয়া হয়। এখন পর্যন্ত ১৫ হাজার ২৩৭ শ্রমিককে এ তহবিল থেকে প্রায় ৬৬ কোটি টাকা সহায়তা দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মোল্লা জালাল উদ্দিন, যুগ্ম সচিব মো. মহিদুর রহমান, ইডটকোর মানব সম্পদ বিষয়ক পরিচালক রিজওয়ান হামিদ কোরেশী, গর্ভমেন্ট অ্যাফেয়ার্স অ্যাডভাইজর জাফর আহমেদ খান এবং রেগুলেটরি কর্পোরেট অ্যাফেয়ার্স মো. নাসের বিন মজিদ খান উপস্থিত ছিলেন।