NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬ | ২৮ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা চীনা গুপ্তচরের সঙ্গে এনভিডিয়া প্রধানের পরকীয়ার তদন্ত করছে এফবিআই : ট্রাম্প রাশিয়ার পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে যুক্তরাজ্যে মার্কিন সেনা গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে পথচারীদের ওপর উঠে গেল গাড়ি, নিহত ৩ ঘোড়ারেসের মাঠে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ হারালেন উদীয়মান জকি ইজি নিল বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি : প্রধানমন্ত্রী ইসরায়েল-পাকিস্তানসহ চার দেশকে মার্কিন সহায়তা দেওয়া নিয়ে প্রশ্ন আল-সায়েদের সংবাদ উপস্থাপক রাবিয়া আহসানকে গুলি করে হত্যা, স্বামী আটক ইউক্রেন যুদ্ধ বন্ধে ‘জোরালো আগ্রহ’ দেখছে যুক্তরাষ্ট্র : ট্রাম্প গোল্ডেন বয় পুরস্কার জিতলেন পাউ কুবারসি
Logo
logo

‘তার মতো সীতা আর পাবেন না’, সাইয়ের প্রশংসায় ধানুশ


খবর   প্রকাশিত:  ১১ নভেম্বর, ২০২৬, ১০:১১ এএম

‘তার মতো সীতা আর পাবেন না’, সাইয়ের প্রশংসায় ধানুশ

নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’ ছবিতে সীতা চরিত্রে অভিনয় করে সমালোচনার মুখে পড়েছেন অভিনেত্রী সাই পল্লবী। এবার তার পাশে দাঁড়িয়েছেন সহ-অভিনেতা ধানুশ।

সাইয়ের অভিনয়ের প্রশংসা করে তিনি বলেছেন, ‘সারা ভারতে খুঁজলেও তার মতো সীতা আর পাওয়া যাবে না।’

 

সম্প্রতি তাদের আসন্ন ছবি ‘ওএম’-এর প্রি-রিলিজ অনুষ্ঠানে সাই পল্লবীকে নিয়ে কথা বলেন ধানুশ। সীতার চরিত্রে তার অভিনয় নিয়ে এত আলোচনা ও সমালোচনা হচ্ছে কেন, তা বুঝতে পারছেন না বলে জানান অভিনেতা।


 

ধানুশ বলেন, ‘সীতার চরিত্রে তার অভিনয় নিয়ে এত শোরগোল হচ্ছে।

বিষয়টি আমি সত্যিই বুঝতে পারছি না। শুটিংয়ের বিরতির সময়ও সাই নিয়মিত প্রার্থনা করতেন। সারা ভারত খুঁজলেও তার মতো আরেকজন সীতা পাবেন না। ঈশ্বরের প্রতি তার গভীর ভক্তি এবং নির্মল হৃদয় রয়েছে।
তিনি যেমন সুন্দর, তেমনি অসাধারণ অভিনেত্রীও।’

 

এরপর ‘মারি ২’ ছবিতে সাই পল্লবীর সঙ্গে প্রথম কাজ করার অভিজ্ঞতার কথা তুলে ধরেন ধানুশ। তার মতে, গত ৯ বছরে অভিনেত্রী হিসেবে অনেকটাই বদলে গেছেন সাই। প্রথমবার দেখা হওয়ার সময় তিনি ছিলেন বেশ চুপচাপ ও লাজুক। কিন্তু ‘ওএম’-এর সেটে তার আত্মবিশ্বাস ও কাজের দক্ষতা দেখে অবাক হয়েছেন ধানুশ।

 

‘ওএম’ ছবিতে সাই পল্লবী সিবিআই কর্মকর্তা নিত্যা রেড্ডির চরিত্রে অভিনয় করেছেন। অবৈধ রক্তচন্দন কাঠের ব্যবসার তদন্তের দায়িত্ব পান তিনি। ছবিতে ধানুশের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন মামুটিও। এই ছবিতে কঠিন একটি চরিত্র সাহসের সঙ্গে ফুটিয়ে তোলার জন্যও সাইয়ের প্রশংসা করেছেন ধানুশ।

অন্যদিকে নীতেশ তিওয়ারির দুই পর্বের ‘রামায়ণ’ ছবিতে সীতার চরিত্রে অভিনয় করছেন সাই পল্লবী। এতে রামের চরিত্রে রণবীর কাপুর, রাবণের চরিত্রে ইয়াশ, লক্ষ্মণের চরিত্রে রবি দুবে ও হনুমানের চরিত্রে সানি দেওল অভিনয় করেছেন। ছবিটির প্রথম পর্ব ৫ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।