‘হাঙ্গার গেমস’ সিনেমার ভক্তদের জন্য সুখবর। ক্যাটনিস এভারডিন চরিত্রে আবারও পর্দায় ফিরছেন অস্কারজয়ী অভিনেত্রী জেনিফার লরেন্স।
খবর প্রকাশিত: ৩০ অক্টোবর, ২০২৬, ০২:১০ পিএম

‘হাঙ্গার গেমস’ সিনেমার ভক্তদের জন্য সুখবর। ক্যাটনিস এভারডিন চরিত্রে আবারও পর্দায় ফিরছেন অস্কারজয়ী অভিনেত্রী জেনিফার লরেন্স।
বুধবার (২৮ অক্টোবর) অ্যালেক্স কুপারের পডকাস্ট ‘কল হার ড্যাডি’-তে অতিথি হয়ে এসে বিষয়টি নিশ্চিত করেন জেনিফার লরেন্স। ২০১৫ সালে মুক্তি পাওয়া ‘মকিংজে পার্ট টু’-এর পর এই প্রথম একসঙ্গে শুটিং করেছেন তিন অভিনেতা।
নতুন সিনেমায় ফিরে আসার অভিজ্ঞতাকে অবিশ্বাস্য বলে বর্ণনা করেছেন লরেন্স। তার ভাষ্য, শুটিংয়ে ফিরে গিয়ে পুরোনো কলাকুশলীদের আবার দেখতে পেয়েছেন তিনি। একই ক্যামেরা টিম, একই সহকারী পরিচালক—সব মিলিয়ে পুরোনো দিনের স্মৃতি ফিরে এসেছে। সহশিল্পী জশ হাচারসন ও উডি হ্যারেলসনের সঙ্গে দেখা হওয়াও ছিল আবেগঘন মুহূর্ত।

এর আগে চলতি বছরের জানুয়ারিতে ‘হ্যাপি স্যাড কনফিউজড’ পডকাস্টে ক্যাটনিস চরিত্রে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন লরেন্স। তবে এবার সরাসরিই বিষয়টি নিশ্চিত করলেন অভিনেত্রী।
সুজান কলিন্সের ২০২৫ সালের একই নামের উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে ‘দ্য হাঙ্গার গেমস: সানরাইজ অন দ্য রিপিং’। মূল ট্রিলজির ২৪ বছর আগের ঘটনা নিয়ে সিনেমার গল্প।
ফ্রান্সিস লরেন্স পরিচালিত সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন বিলি রে। এতে আরো অভিনয় করেছেন র্যালফ ফাইনস, জেসি প্লেমনস, এল ফ্যানিং, ম্যাকেনা গ্রেস, হুইটনি পিক, কেলভিন হ্যারিসন জুনিয়র, মায়া হক, বিলি পোর্টার, গ্লেন ক্লোজ ও কিয়েরান কালকিন। আগামী ২০ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির।
পডকাস্টে অভিনয়ের পাশাপাশি শুটিং সেটে শিল্পীদের নিরাপত্তা নিয়েও কথা বলেছেন জেনিফার লরেন্স। নাম প্রকাশ না করা একটি সিনেমার শুটিংয়ে নগ্ন দৃশ্য ধারণের সময় অনুমোদনহীন কয়েকজন কলাকুশলীর উপস্থিতি নিয়ে আপত্তি জানিয়েছিলেন তিনি। তার মতে, সেটে নিরাপত্তা ও সম্মতির নিয়ম মানা জরুরি। বিশেষ করে নতুন ও অনভিজ্ঞ অভিনয়শিল্পীদের সুরক্ষায় এ বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।